যথাযোগ্য মর্যাদায় মহান সিপাহি–জনতার অভ্যুত্থান দিবস পালন করল জাসদ
- নিজস্ব সংবাদদাতা
- নভেম্বর ৮, ২০২৫
সকলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সর্বভৌম সংসদ প্রতিষ্ঠা করতে হবে — জাসদ নেতৃবৃন্দের আহ্বান
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যথাযোগ্য মর্যাদায় মহান সিপাহি–জনতার অভ্যুত্থান দিবস পালন করেছে।
শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা ও শহীদ কর্নেল তাহেরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, এবং সঞ্চালনা করেন দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন দলের সহ–সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, কোষাধ্যক্ষ মনির হোসেন, জনসংযোগ সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, সহ–সম্পাদক আসলাম খান বাবু, জাসদ ঢাকা মহানগর পূর্বের সহ–সভাপতি মাহবুবুর রহমান এবং জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন প্রমুখ।
সভায় অ্যাডভোকেট রবিউল আলম বলেন,
“চলমান রাজনৈতিক অচলাবস্থা জিইয়ে রেখে জাতীয় সংসদের একপাক্ষিক নির্বাচন করলে জাতি নতুন সংকটে পতিত হবে। এটি সামাল দেওয়া অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব হবে না।”
তিনি আরও বলেন,
“জাতিকে অমানিশার অন্ধকারে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করতে হলে সকলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সর্বভৌম সংসদ প্রতিষ্ঠা করতে হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে হবে।”
বক্তারা বলেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে “বিচারিক হত্যাকাণ্ডের” ষড়যন্ত্র রুখে দিতে হবে।
তাঁরা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূমসহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করেন এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানান।
এই বিভাগের আরও খবর
ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ হওয়া প্রতিটি টাকা জনগণের…
রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের…
সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক এবং আওয়ামী লীগের সাবেক…
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

