পাশের দেশ থেকে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে বলে মন্তব্য কায়সার কামালের
সন্তানহারা মায়ের আহাজারি ও রক্তের দাগ এখনো শুকায়নি। অথচ বিচারের আগেই পলাতক ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, পাশের দেশ থেকে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীতে বাংলা একাডেমি আয়োজিত ‘তারুণ্যের ইশতেহার’ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ফ্যাসিজমের পুনরাবৃত্তি চায় না মানুষ
কায়সার কামাল বলেন, ফ্যাসিজমের উপাদান আবারও বাংলার মাটিতে ফিরে আসুক, তা দেশের মানুষ চায় না। ফ্যাসিজমের মাধ্যমে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছিল। তরুণ সমাজ ২০২৪ সালে ফ্যাসিজম থেকে দেশকে মুক্ত করেছে।
গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান
দেশের গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল।

