লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করায় প্রার্থীদের ওপর হামলা শুরু হয়েছে: ড. হেলাল উদ্দিন
- নিজস্ব সংবাদদাতা
- অক্টোবর ২৫, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করায় দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের ওপর হামলা শুরু হয়েছে। প্রশাসনে দলীয়করণ অব্যাহত রয়েছে এবং সর্বস্তরে সমান সুযোগ না থাকায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। এই অবস্থায় অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।”
শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি শেরপুর-১ আসনে জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গাড়িতে হামলার নিন্দা জানিয়ে বলেন,
“ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”
ড. হেলাল উদ্দিন বলেন, “অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রশাসনে দলীয়করণ বন্ধ করতে হবে এবং প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে, তবে তার আগে নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করতে হবে। জুলাই সনদে স্বাক্ষর হলেও এখনো সরকার তার বাস্তবায়নের রূপরেখা দেয়নি— জাতির সামনে এই গড়িমসির কারণ ব্যাখ্যা করতে হবে।”
তিনি অভিযোগ করে বলেন, “জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা সহ্য করতে না পেরে একটি রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে— কখনো ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, কখনো লিফলেট ও ব্যানার ছিঁড়ে ফেলছে। এখন তারা প্রার্থীদের গাড়িতেও হামলা চালাচ্ছে! এটি তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ।”
জামায়াত নেতার ভাষায়, “আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে ও মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করেছে। আমরা শোষণমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিশ্বাস করি।”
ঢাকা-৮ আসনের জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, “জনগণ আমাকে সুযোগ দিলে আমি এই এলাকা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে শান্তির নীড় হিসেবে গড়ে তুলব।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মতিঝিল দক্ষিণ থানা আমীর মুতাছিম বিল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু, জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন চঞ্চল, থানা সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেন, এবং বিকেএফ-এর সহকারী সেক্রেটারি মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।
এই বিভাগের আরও খবর
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও…
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা…
সংবিধান সংস্কার পরিষদের দাবিতে এখনো আশাবাদী এনসিপি: নাহিদ ইসলাম
বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের দাবিতে…
ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের নিন্দা
ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও মসজিদে হামলার…
সর্বশেষ খবর
1.
2.
আজকের দিন: ইতিহাস, ঘটনা ও মহাপুরুষ
- ২১ মিনিট আগে
4.
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
- ২ ঘণ্টা আগে
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…
ফজরের নামাজ: ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর নৈকট্যের এক মহিমান্বিত ইবাদত
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র গুরুত্ব ও মর্যাদা। তবে ফজরের নামাজকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করা…
ইরান যুদ্ধ ও বাণিজ্য ইস্যুতে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি শি জিনপিং–এর সঙ্গে…
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেই ফর্মুলা ওয়ান এখন ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও…
আকুর আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়নের নিচে
বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১৫১ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। বড়…
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম লেনদেন চলতি বছরের মধ্যেই চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক…
আইসিসি ও এসিসিতে পারস্পরিক সমর্থনে একমত বিসিবি-পিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)–এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিবাচক সম্পর্কের…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) “হলিস্টিক হোম বিল্ডার্স…

