শ্রীলঙ্কায় ভ্রমণে বাংলাদেশিদের জন্য বাধ্যতামূলক ই–ট্রাভেল অথোরাইজেশন
- প্রান্তকাল ডেস্ক
- অক্টোবর ১৬, ২০২৫
শ্রীলঙ্কা ভ্রমণে আগ্রহী বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির সরকার। এখন থেকে শ্রীলঙ্কা সফরে আগ্রহী সব বিদেশি নাগরিককে ভ্রমণের আগে বাধ্যতামূলকভাবে ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ (ETA) নিতে হবে। বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকেরা আর বিমানবন্দরে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন না।
ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কান হাইকমিশন জানিয়েছে, নতুন এই নিয়মের আওতায় পর্যটকদের আগেই অনলাইনে বা দূতাবাসের মাধ্যমে ইটিএ নিতে হবে। আবেদনকারীরা শ্রীলঙ্কা সরকারের ওয়েবসাইট eta.gov.lk/slvisa–এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন অথবা সরাসরি গুলশান ২–এ অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনে গিয়ে অনুমতি নিতে পারবেন।
নতুন নীতিমালা অনুযায়ী, ইটিএ ভিসার মেয়াদ প্রাথমিকভাবে ৩০ দিন এবং এটি ডবল এন্ট্রি সুবিধাসহ ইস্যু করা হবে। এর ফি ২০ মার্কিন ডলার, যা প্রায় আড়াই হাজার টাকার সমান। অনূর্ধ্ব ১২ বছরের শিশুদের জন্য কোনো ফি দিতে হবে না। শ্রীলঙ্কা সরকারের দাবি, এই পদক্ষেপে ভিসা প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুরক্ষিত হবে।
দেশটির পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ থেকে প্রতি বছর ক্রমবর্ধমান সংখ্যক পর্যটক শ্রীলঙ্কা ভ্রমণ করছেন। গত বছর প্রায় ৪০ হাজার বাংলাদেশি দেশটি ভ্রমণ করেন, আর চলতি বছর প্রথম নয় মাসেই সেই সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়, সাগর এবং ঐতিহাসিক নিদর্শনের কারণে শ্রীলঙ্কা বাংলাদেশের পর্যটকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।
ঢাকা থেকে কলম্বো যেতে সময় লাগে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। বর্তমানে শ্রীলঙ্কান এয়ারলাইনস, থাই এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইনস, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও ফিট এয়ারসহ একাধিক আন্তর্জাতিক এয়ারলাইনস সরাসরি এবং ট্রানজিট ফ্লাইট পরিচালনা করছে। প্রতিদিনই এই রুটে একাধিক ফ্লাইট চলাচল করে, যা বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য আরও সুবিধাজনক করেছে।
শ্রীলঙ্কান হলিডেস বাংলাদেশের ট্যুর কনসালট্যান্ট রুকাইয়া জাহান বলেন, আগে অনেক পর্যটক বিমানবন্দরে পৌঁছে ইটিএ নিতে গিয়ে লম্বা লাইনে সময় নষ্ট করতেন। এখন আগাম অনলাইন প্রক্রিয়া বাধ্যতামূলক করায় যাত্রীরা সময় বাঁচাতে পারবেন এবং বিমানবন্দরে ঝামেলা এড়াতে পারবেন। এতে ভ্রমণ আরও সহজ ও উপভোগ্য হবে।
শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, পর্যটন ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদার করতে এই নতুন নীতিমালা চালু করা হয়েছে। তাদের লক্ষ্য হলো, পর্যটকদের তথ্য যাচাই প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ করা, একই সঙ্গে অন-অ্যারাইভাল জটিলতা কমিয়ে আধুনিক ডিজিটাল অনুমোদন ব্যবস্থার মাধ্যমে ভিসা প্রক্রিয়াকে আরও সহজ করা।
সূত্র: শ্রীলঙ্কান হাইকমিশন, কলম্বো টাইমস
এই বিভাগের আরও খবর
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একসময় ঘনিষ্ঠ মিত্র…

