রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯৮

চলতি বছর মৃত্যু ৩৭৭, অক্টোবরেই প্রাণ গেছে ১৩২ জনের; মোট হাসপাতালে ভর্তি ১ লাখ ২১ হাজার ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৩২ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৯৯ জনে।

কোন বিভাগে কত রোগী ভর্তি

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১৫৯ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৪১ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮১ জন।

অন্য বিভাগগুলোর মধ্যে খুলনায় সর্বোচ্চ ৩৫৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশালে ২৫২ জন, চট্টগ্রামে ২৩২ জন, রাজশাহীতে ১৪১ জন, ময়মনসিংহে ৭৫ জন, রংপুরে ৫১ জন এবং সিলেটে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০২৩ সালে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। একই বছর এ রোগে মারা যান ১ হাজার ৭০৫ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। সে বছর শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন