১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে মৃত্যু; গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ৯৯৫ জন
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জনে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯৫ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে।
একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৩৬ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ২৪৮ জন।
হাসপাতালে ভর্তি প্রায় ১ লাখ ৯৪ হাজার
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।
সন্দেহজনক হামে ১১০৩ শিশুর মৃত্যু
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ১০৩ শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা মিলিয়ে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২০৭ জন।

