শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপি নেতা ফজলুল করিম মোল্লা ও শামীম পারভেজের মায়ের মৃত্যুতে রিজভীর শোক

কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম মোল্লা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. শামীম পারভেজের মা জেবুন্নেসা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পৃথক শোকবার্তায় তিনি মরহুম ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় রিজভী বলেন, ফজলুল করিম মোল্লা হযরতপুর ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি-আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন। খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামেও সক্রিয় অংশগ্রহণ করেছেন তিনি।

রিজভী মহান আল্লাহর কাছে ফজলুল করিম মোল্লাকে জান্নাত নসিব করার এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার প্রার্থনা করেন।

অন্যদিকে, জেবুন্নেসা বেগম বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। শোকবার্তায় রিজভী তাঁকে ধর্মপরায়ণ ও পরোপকারী নারী হিসেবে উল্লেখ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

এদিকে, ফজলুল করিম মোল্লার মৃত্যুতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমান উল্লাহ আমান পৃথক শোকবার্তা দিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জেবুন্নেসা বেগমের মৃত্যুতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও বর্তমানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং সদ্য সাবেক সদস্যসচিব মোস্তফা জামানও পৃথক শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন