চবির শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- নিজস্ব সংবাদদাতা
- সেপ্টেম্বর ১, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল। রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টায় টেনিস গ্রাউন্ড থেকে মিছিল শুরু হয়ে হলপাড়া প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসের বকুলতলায় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
বিক্ষোভকালে ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান দেন— “চবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই”, “শিক্ষার্থীদের রক্ত ঝরে, ইন্টেরিম কি করে?”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “আন্দোলনের সেরা দল জাতীয়তাবাদী ছাত্রদল” ইত্যাদি।
নেতাদের বক্তব্য
সমাবেশে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হোসেন বলেন,
“বিগত কয়েক দিনে আওয়ামী ফ্যাসিস্টদের রেখে যাওয়া প্রেতাত্মারা দেশে আবার অস্থিরতা সৃষ্টি করছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে চাইছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা এরই অংশ। জনগণকে ধোঁকা দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। আমরা ইউনূস সরকারের কাছে দাবি জানাই— এসব হামলার দ্রুত তদন্ত ও বিচার করতে হবে।”
ঢাকা কলেজ শাখার সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন বলেন,
“চবির শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে— আমরা এর তীব্র নিন্দা জানাই। ইন্টেরিম সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। যারা শিক্ষার্থীদের ওপর চোখ রাঙাবে, আমরা তাদের চোখের জবাব চোখ দিয়েই দেব। আওয়ামী দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। এ সময় নিজেদের মধ্যে বিভক্তি না করে জাতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে।”
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
চার বীর মুক্তিযোদ্ধাসহ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চারজন বীর মুক্তিযোদ্ধাসহ শতাধিক…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ হওয়া প্রতিটি টাকা জনগণের…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

