ওয়াসা, কৃষি ও স্বাস্থ্য খাতে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ২৭, ২০২৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ (২৭ আগস্ট ২০২৫) রাজধানী ও বিভিন্ন জেলায় তিনটি পৃথক অভিযানে নেমেছে।
ঢাকা ওয়াসা প্রকল্পে অভিযান
ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়োবর্জ্য শোধনাগার প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে প্রকল্প পরিচালকের সঙ্গে অভিযোগ নিয়ে কথা বলা হয় এবং প্রাথমিক কিছু তথ্য সংগ্রহ করা হয়। বাকি তথ্য সংগ্রহে চাহিদাপত্র প্রদান করা হয়েছে। সব তথ্য পর্যালোচনা শেষে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে।
খাগড়াছড়িতে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়ি জেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তার বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটি থেকে অভিযান চালানো হয়। টিম সংশ্লিষ্ট উপজেলা ও জেলা কার্যালয়ে গিয়ে বরাদ্দের নথি পরীক্ষা করে এবং জেলা পরিষদ থেকে হারিয়ে যাওয়া রাইস হারভেস্টার সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। প্রাথমিক পর্যবেক্ষণে অভিযোগের সত্যতা মেলায় কৃষি অধিদপ্তরের উপপরিচালককে চাহিদাপত্র দেওয়া হয়।
কিশোরগঞ্জে স্বাস্থ্যসেবায় অনিয়ম তদন্ত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। তদন্তে রোগীদের খাবার সরবরাহে অনিয়ম, হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, আউটসোর্সিং কর্মীদের অব্যবস্থাপনা, সরকারি ওষুধ মজুদ থাকা সত্ত্বেও বাহির থেকে কিনতে বাধ্য করার প্রমাণ মেলে। এক্সরে মেশিন চালু থাকা সত্ত্বেও রোগীদের বাইরে যেতে বলা হয়। অনুমোদিত ৩০ জন চিকিৎসকের বিপরীতে মাত্র ৫ জন কর্মরত থাকার বিষয়টিও উঠে আসে। এছাড়া অ্যাম্বুলেন্সের জ্বালানি খরচে গরমিল পাওয়া যায়।
দুদক জানিয়েছে, এসব অনিয়ম রোগীদের ভোগান্তি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অভিযানে পাওয়া তথ্য কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদনে উপস্থাপন করা হবে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

