আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে সবার ডিসিপ্লিন মেনে চলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৫, ২০২৫
গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং
ঢাকা, ৫ জুন ২০২৫
সবার মধ্যে শৃঙ্খলা ও ধৈর্য বজায় থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঈদ উপলক্ষ্যে সৃষ্ট যানজট—উভয়ই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, “যানবাহন চালানো, কোরবানির পশুবাহী ট্রাক চলাচল, পথচারীদের রাস্তা পার হওয়া—প্রতিটি ক্ষেত্রে সবাই যদি নিয়ম মেনে চলেন এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করেন, তবে ট্রাফিক শৃঙ্খলা যেমন বজায় থাকবে, তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো থাকবে।”
তিনি জানান, বর্তমানে পরিবহনগুলো সরকার নির্ধারিত চার্ট অনুযায়ী ভাড়া আদায় করছে এবং এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া সংক্রান্ত কোনো বড় ধরনের অভিযোগ আসেনি।
ঈদ উপলক্ষে ঢাকায় প্রবেশ এবং বহির্গমন পয়েন্টগুলোতে যানবাহনের চাপ ও বৃষ্টির কারণে কিছুটা যানজট সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “ট্রাফিক বিভাগ সজাগ ও সক্রিয় রয়েছে। আশা করি, খুব শিগগিরই অবস্থা স্বাভাবিক হবে।”
এ সময় গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। যাত্রীরা বিদ্যমান ভাড়া ও পরিবহন ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।
পরিদর্শনের অংশ হিসেবে উপদেষ্টা গাবতলীর কোরবানির পশুর হাট ঘুরে দেখেন। সেখানে তিনি বলেন, “এবারের পশুর হাট ব্যবস্থাপনা অন্যান্য বছরের তুলনায় ভালো। পশুর দাম তুলনামূলক কম, ফলে ক্রেতারা সুবিধা পাচ্ছেন। গরুর সরবরাহও পর্যাপ্ত রয়েছে। বাজারে গরুর কোনো সংকট নেই।”
পরে উপদেষ্টা রাজধানীর মিরপুর, কাফরুল থানা এবং পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ইউনিট পরিদর্শন করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এই বিভাগের আরও খবর
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…
তিন দশক পেরোল খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন
শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের তিন দশক পূর্ণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক…

