মিরপুরে শিক্ষা অধিদপ্তরের স্টোরে অগ্নিসংযোগ: ৩ জন গ্রেফতার, ল্যাপটপে ব্যাপক ক্ষতি
- প্রান্তকাল ডেস্ক
- মে ২, ২০২৬
রাজধানীর মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। শনিবার (২ মে) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. আসমাউল ইসলাম (৩০), মো. জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও মো. হুমায়ুন কবির খান (৫৯)।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৪টার মধ্যে মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভবনের দ্বিতীয় তলার স্টোর রুমে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগায়। এতে সংরক্ষিত ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৪৫০টি অক্ষত থাকলেও ৩৩টি আংশিক, ২৯টি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত এবং ১৪০টি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ৮৩টি ল্যাপটপের কোনো হদিস পাওয়া যায়নি।
ঘটনার পর মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে পরিচ্ছন্নকর্মী (মাস্টার রোল) আসমাউল ইসলামকে মিরপুর-২ এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই স্টোর রুমে আগুন লাগানোর কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে আরও দুইজন—জিন্নাত আলী বিশ্বাস ও হুমায়ুন কবির খানকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এই বিভাগের আরও খবর
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার
রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান…
মিরপুরে বাসে আগুন দিতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু, গ্রেফতার ১
রাজধানীর মিরপুরে পার্টির ভিডিও বানানোর উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা…
চীনে চাকরির প্রলোভনে নারী পাচার চক্রের মূলহোতাসহ চারজন গ্রেফতার করেছে র্যাব-৪
চীনে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণীদের…
অবিলম্বে পিআরসহ পাঁচ দফা দাবি মানতে হবে: ডা. ফখরুদ্দিন মানিক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা…
মিরপুরে তিন দিনব্যাপী ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং ফেয়ার ২০২৫’ নভেম্বরেই
রাজধানীর মিরপুরে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে তিন…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

