বাংলাদেশের সংস্কার কার্যক্রমে জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
- প্রান্তকাল ডেস্ক
- মে ৩০, ২০২৫
৩০ মে ২০২৫
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রমের প্রতি জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। শুক্রবার সকালে টোকিওতে নিজ কার্যালয়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই সমর্থনের কথা জানান তিনি।
বাসস সূত্রে জানা যায়, বৈঠকে দুই দেশের সরকারপ্রধান স্বাধীনতা-পরবর্তী সময় থেকে চলে আসা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার অঙ্গীকার করেন। তারা “ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক (FOIP)” অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিতে যৌথ দৃষ্টিভঙ্গির বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক প্রসঙ্গেও আলোচনা হয়। উভয় নেতা জাতিসংঘ সনদের নীতিমালার প্রতি শ্রদ্ধা রেখে আইনের শাসন, গণতন্ত্র এবং বহুপাক্ষিক কাঠামোর প্রতি তাদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
দ্বিপাক্ষিক আলোচনা শেষে প্রকাশিত জাপান-বাংলাদেশ যৌথ বিবৃতিতে জানানো হয়, দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গভীর ও খোলামেলা আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা ইউনূস জাপানের অর্থনৈতিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (MIDIS) ও বঙ্গোপসাগরীয় শিল্প বৃদ্ধি বেল্ট (BIG-B) উদ্যোগের আওতাধীন প্রকল্পগুলোকে বাংলাদেশের টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে অভিহিত করেন।
এছাড়া উভয় দেশ অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা জোরদারে উন্নয়ন নীতি ঋণের জন্য নোট বিনিময় এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পে ঋণচুক্তিকে স্বাগত জানায়।
বাংলাদেশে জাপানি বিনিয়োগে গতি আনতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’তে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস), প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারি চালিত সাইকেল কারখানা স্থাপন, তথ্য সুরক্ষায় পাইলট প্রকল্প, এবং বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (BSEZ) ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারক (MoU) ও সহযোগিতা স্মারক (MoC) স্বাক্ষর হয়েছে।
জাপানের Official Security Assistance (OSA) কর্মসূচির আওতায় বাংলাদেশ নৌবাহিনীকে দ্রুত পাঁচটি টহল নৌকা সরবরাহের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এর পাশাপাশি রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের বিষয়েও সম্মত হয় দুই দেশ।
ভাসানচর ও কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জাপানের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন ড. ইউনূস। তিনি বলেন, “জাপানের উদার মানবিক ভূমিকা আন্তর্জাতিক দায়বদ্ধতার একটি উৎকৃষ্ট উদাহরণ।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী লামিয়া মোরশেদ, এবং প্রেস সচিব শফিকুল আলম।
তথ্যসূত্র: বাসস (বাংলাদেশ সংবাদ সংস্থা)
এই বিভাগের আরও খবর
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…
তিন দশক পেরোল খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন
শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের তিন দশক পূর্ণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক…

