বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত: নিরাপদ সড়ক আন্দোলনের তথ্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য উদ্ধৃত করে নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) সাধারণ সম্পাদক তানজীদ মোহাম্মদ সোহরাব রেজা বলেছেন, প্রতি লাখ জনে প্রায় ১৯ জন সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি এই তথ্য জানান আজ মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় রাজধানীর শ্যামলীতে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং আয়োজিত এক তরুণ সভায়, যার শিরোনাম ছিল—‘সড়ক নিরাপত্তা […]

কামরাঙ্গীরচরে ধারাল অস্ত্রের আঘাতে যুবক খুন

রাজধানীর কামরাঙ্গীরচরে ধারাল অস্ত্রের আঘাতে রকি (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২২ জুন) রাত ১২টার দিকে কামরাঙ্গীরচরের মাতবর বাজার বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রকির বাবার নাম আমান। তারা কামরাঙ্গীরচর মাদবর বাজার এসহাক […]

‘রিপাবলিক বাংলা’ বন্ধে হাইকোর্টের রুল

ঢাকা, ২২ জুন ২০২৫: ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বাংলাদেশে সম্প্রচার বন্ধে নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ফেসবুক ও ইউটিউবসহ অনলাইন প্ল্যাটফর্মে চ্যানেলটির সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশনা দিয়েছেন আদালত। রবিবার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আইনজীবী […]

৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত হল ছাড়বে না: ঢাকা মেডিকেল শিক্ষার্থীরা

ঢাকা, ২২ জুন ২০২৫: ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত হল ছাড়বে না বলে সাফ জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টার নেতৃত্বে টিমকে হল পরিদর্শনে না আনলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা। রোববার দুপুরে একাডেমিক কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হল ত্যাগের নোটিশ তারা […]

সাত বছর পর বিধবা নারী ধর্ষণ-হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে ২০১৮ সালে বিধবা নারী হায়াতের নেছাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার মূল রহস্য উদঘাটন করে সাত বছর পর মূল আসামী রিপন ওরফে রিংকুকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পিবিআই চাঁদপুর জেলা। ২০১৮ সালের জানুয়ারিতে হায়াতের নেছাকে বসতঘরে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘর থেকে স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট লুট করা হয়। […]

মানিকগঞ্জে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাবী খুন, ৬ ঘণ্টার মধ্যে দেবর গ্রেফতার

মানিকগঞ্জের ঘিওরে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাবী শোভা বেগম (৩৬) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার মাত্র ৬ ঘণ্টার মধ্যেই ঘাতক দেবর মো. রাকিব হোসেন ওরফে রাজু মিয়াকে (২৫) টাঙ্গাইলের নাগরপুর থেকে গ্রেফতার করেছে পিবিআই মানিকগঞ্জ। ২১ জুন (শুক্রবার) রাকিবকে গ্রেফতার করা হয়। ঘটনার একদিন আগে ২০ জুন সকালে পৈত্রিক গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে কথা […]

প্রতিবছর বিশ্বে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ১১ লাখ ৯০ হাজার মানুষ: ঢাকা আহ্ছানিয়া মিশন

ঢাকা, ২২ জুন ২০২৫ (রবিবার): প্রতি বছর বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনায় ১১ লাখ ৯০ হাজার সড়ক ব্যবহারকারী প্রাণ হারান বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই তথ্য তুলে ধরেন ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান, রবিবার (২২ জুন) রাজধানীর শ্যামলীতে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়। “সড়ক নিরাপত্তা আইন সকলের জন্য প্রয়োজন” শীর্ষক এই […]

চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। গত ১৯ জুন বৃহস্পতিবার সকালে চুনতি বনবিভাগ এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া […]

গলা কেটে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গলা কেটে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মনির হোসেন (২৮) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৯ জুন) রাতে র‍্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ ও র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‍্যাব জানায়, মো. মনির হোসেন একজন চিহ্নিত […]

রাজধানীতে অভিযানের সময় গুলিতে আহত দুই গোয়েন্দা পুলিশ

ফকিরাপুলে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর ফকিরাপুল মোড়ের মেইন রোডে এ ঘটনা ঘটে। মাদক কারবারীদের ছোড়া গুলিতে আহত হন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এএসআই আতিক হাসানের […]