আন্ডারওয়ার্ল্ড দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী মামুন খুন: দুই লাখ টাকার চুক্তিতে হত্যায় অংশ শুটাররা, ডিবির হাতে গ্রেপ্তার পাঁচ
রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫৫) হত্যা মামলায় জড়িত দুই পেশাদার শুটারসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডটি আন্ডারওয়ার্ল্ডের দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ডিবি। দুই শুটারসহ গ্রেপ্তার পাঁচ গ্রেপ্তার শুটাররা হলেন— ফারুক ওরফে কুত্তা ফারুক এবং রবিন। এ ছাড়া সহযোগী হিসেবে ধরা পড়েছেন— […]









