উত্তরার আজমপুরে প্রাইভেটকারের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত
রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাত সাড়ে ৩টার দিকে আজমপুর বিএনএস ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। […]










