সালমান রুশদিকে ছুরিকাঘাতে আহত করা যুবকের ২৫ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক বক্তৃতা অনুষ্ঠানে প্রখ্যাত ব্রিটিশ-আমেরিকান ঔপন্যাসিক সালমান রুশদিকে ছুরিকাঘাত করে এক চোখ অন্ধ করে দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা হাদি মাতারকে (২৭) ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার (১৬ মে) এই রায় ঘোষণা করা হয়। ২০২২ সালের আগস্টে নিউ ইয়র্কের একটি সাহিত্য মঞ্চে রুশদি যখন দর্শকদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, তখন হাদি মাতার দর্শকদের মধ্য থেকে উঠে […]








