বুধবার, ৪ নভেম্বর ২০২৬

অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

রমনায় নির্মাণাধীন অংশে দুর্ঘটনা; ৭২ বছর বয়সী মোশারফ হোসেনের মরদেহ ঢাকা মেডিকেলের হিমঘরে রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে পড়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোশারফ হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেনের বয়স ৭২ বছর। তিনি বনানীতে ছোট মেয়ের সঙ্গে থাকতেন। তাঁর বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। যেভাবে […]

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৮১৩ মামলা, ডাম্পিং ৬৯৮ গাড়ি

এক দিনে ৩৬৭টি গাড়ি রেকার; গুলশান বিভাগে সর্বোচ্চ ৭৭০ মামলা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮১৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬৯৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়। […]

বেতন বাড়ানোর দাবিতে উত্তপ্ত উত্তরার আজমপুর, যান চলাচল ব্যাহত

আজমপুরে সকাল ১০টা থেকে বিক্ষোভ, মহাসড়ক ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ; ভোগান্তিতে যাত্রী ও কর্মজীবী মানুষ রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কেও […]

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজিচালক

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণে মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালক আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম জানান, জাদুঘরের ১ নম্বর গেটের সামনে […]

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু, মরদেহ মর্গে

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া ইয়াসিন আরাফাত (২২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী জসীম উদ্দীন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইয়াসিন আরাফাত। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে উদ্ধার করে […]

মগবাজারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলপথের কাজ শুরুর আইনি বাধা দূর

সাত বছর বন্ধ থাকার পর পেয়ারাবাগ অংশে উন্নয়নকাজ চলতে আর বাধা নেই, আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশ দীর্ঘ সাত বছর ধরে বন্ধ থাকা রাজধানীর মগবাজারের পেয়ারাবাগ অংশের এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এর নিচে চার লেনবিশিষ্ট রেলপথের উন্নয়নকাজ পরিচালনার আইনি বাধা দূর হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের এক আদেশের ফলে এ বাধা দূর হয়েছে বলে […]

রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার মামলা: জামিন শুনানিতে হট্টগোল, আইনজীবীকে মারধর

রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আয়াস ও রিমির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নুর মোহাম্মদ আয়াস ও মারজিয়া খন্দকার রিমির জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় আসামিপক্ষের এক আইনজীবীকে কয়েকজন আইনজীবী মারধর করেন। পরিস্থিতি দেখে এজলাস […]

উত্তরায় পোশাকশ্রমিকদের অবরোধ, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে সড়ক অবরোধ

আড়াই ঘণ্টার বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রী ও পথচারীরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া পরিশোধ ও বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কের এক পাশে যান […]

চকবাজারে মনজুর খান প্লাজার আগুন ৩৭ ঘণ্টা পর পুরোপুরি নির্বাপণ

১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, গুদামের মালামালের নিচে জমে থাকা তাপ ও ধোঁয়ায় বাড়ে জটিলতা; অসুস্থ চার ফায়ার সার্ভিসকর্মী রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে লাগা আগুন পুরোপুরি নির্বাপণ করতে ৩৭ ঘণ্টারও বেশি সময় লেগেছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে মার্কেটটির সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগার পর মঙ্গলবার ভোরে তা নিয়ন্ত্রণে আসে। […]

চকবাজারে আগুনের ১৭ ঘণ্টা পরও নির্বাপণ হয়নি, গুদামের মালামাল সরানোর কাজ চলছে

তাপ, ধোঁয়া, সরু গলি ও পানির সংকটে কঠিন ছিল আগুন নেভানোর কাজ; আহত ফায়ার সার্ভিসের চার কর্মী পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজায় আগুন লাগার ১৭ ঘণ্টা পরও তা পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ষষ্ঠ তলার কয়েকটি গুদামে থাকা বিপুল পরিমাণ মালামালের নিচে এখনো হালকা ধোঁয়া দেখা যাচ্ছে। এসব মালামাল সরিয়ে […]