গেম খেলেই শেখা যাবে অগ্নিনিরাপত্তা, ফায়ার সার্ভিসের নতুন উদ্যোগ
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে ‘ফায়ার সেফটি ম্যানেজমেন্ট গেম’ ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬: গেম খেলেই এখন ঘরে বসে শেখা যাবে অগ্নিনিরাপত্তার বিভিন্ন কৌশল। সাধারণ মানুষের কাছে ফায়ার সেফটি প্রশিক্ষণকে সহজ, আকর্ষণীয় ও ইন্টার্যাকটিভ করতে ‘ফায়ার সেফটি ম্যানেজমেন্ট গেম’ চালু করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রাজধানীর বিজয় সরণির বাংলাদেশ নভোথিয়েটারে শনিবার শুরু হওয়া তিন […]










