খুলনায় ১৯ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
খুলনায় ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটের দিকে হরিণটানা থানা পুলিশের একটি দল খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট মোড় সংলগ্ন রুচি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ওমর ফারুক (২৪)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ৩ নম্বর […]










