শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না: শামীম হায়দার পাটোয়ারী

মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, “যেভাবে মব, সন্ত্রাস এবং প্রকাশ্যে মানুষ পিটিয়ে মারা হচ্ছে, তাতে মনে হচ্ছে না সরকার নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করছে। সরকারকে মব নিয়ন্ত্রণ করতে হবে, নির্মূল করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টি […]

ঐক্যমত কমিশনে ‘ঐক্যমত পার্টি’ তৈরি হয়েছে : অভিযোগ এনডিএম মহাসচিবের

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোহাম্মদ মমিনুল আমিন অভিযোগ করেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া দলগুলোর ভেতর একটি নির্দিষ্ট অংশ ‘ঐক্যমত পার্টি’ হিসেবে কাজ করছে। রোববার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার দুপুরের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। মোহাম্মদ মমিনুল আমিন […]

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে: মির্জা ফখরুল

“জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে”—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ শীর্ষক সংকলিত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গ্রন্থটি সম্পাদনা করেছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। মির্জা ফখরুল বলেন, […]

তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্ধারণে বিকল্প প্রস্তাব দিল বিএনপি

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিযুক্তি নিয়ে একাধিক বিকল্প প্রস্তাবনা দিয়েছে বিএনপি। গতকাল রবিবার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব প্রস্তাবের কথা সাংবাদিকদের জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সালাহউদ্দিন বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আগে যে Judicial Dependency ছিল, সেটা বাদ দিয়ে বিকল্প কিছু প্রস্তাব নিয়ে আলোচনা […]

মিটফোর্ডে হত্যা: মূল তিন আসামিকে বাদ দেওয়া রহস্যজনক, অভিযোগ বিএনপির তিন সংগঠনের

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে মাথা থেঁতলে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় মূল আসামিদের এখনও গ্রেপ্তার না করা এবং মামলার এজহার থেকে তাদের নাম বাদ দেওয়া ‘রহস্যজনক’ বলে অভিযোগ তুলেছে বিএনপির তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। শনিবার (১৩ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ব্রিফিং রুমে এক যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ […]

মৌলিক বিষয়ে ঐকমত্যের মাধ্যমে জাতীয় সনদে উপনীত হতে হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যের ভিত্তিতেই জাতীয় সনদ তৈরি করতে হবে। আমাদের লক্ষ্য, যেকোনো প্রক্রিয়ায় ৩০ জুলাইয়ের মধ্যে এটি চূড়ান্ত করা। প্রয়োজনে বড়জোর ৩১ জুলাই পর্যন্ত সময় নিতে পারি। জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা এই প্রক্রিয়াকে সফল করতে চাই।” রবিবার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস […]

ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগী ঢাবি শিক্ষকদের বিচার দাবি সাদা দলের

জুলাই অভ্যুত্থানে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ এবং গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাকে সহযোগিতাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের বিচার দাবি করেছে জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন সাদা দল। রবিবার (১৩ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে সাদা দলের নেতারা এ দাবি জানান। মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, “আমাদের […]

আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। রবিবার (১৩ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অপু বিশ্বাস। আদালত ১০ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এর আগে, হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন […]

জরুরি অবস্থা ঘোষণা নিয়ে রাজনৈতিক ঐকমত্য, সংশোধন হবে সংবিধানের ধারা

জরুরি অবস্থা ঘোষণা আর একক সিদ্ধান্তে নয়—এটি যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়, সেই লক্ষ্যে সংবিধানের ১৪১ অনুচ্ছেদ সংশোধনে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের দ্বিতীয় পর্যায়ের ১২তম দিনে এই ঐকমত্য হয়। জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে, জরুরি অবস্থা ঘোষণার মেয়াদ বিদ্যমান ১২০ দিনের পরিবর্তে ৯০ […]

মুক্তিপণ চেয়ে অপহরণ: নৌ পুলিশের অভিযানে গ্রেপ্তার চক্র, উদ্ধার বাল্কহেড

অপহরণ ও মুক্তিপণ দাবি করা সংঘবদ্ধ চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় ২০ লাখ টাকা মূল্যের একটি বাল্কহেড। নৌ পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই মুন্সিগঞ্জ সদর থানার মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি এলাকা থেকে আব্দুল্লাহ আল ফারুক ওরফে লিটনের মালিকানাধীন বাল্কহেডটি সিমেন্ট লোড করে […]