শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইরানি হামলায় বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয়ে ছয়টি গবেষণাগার ধ্বংস, ৯টি ক্ষতিগ্রস্ত

২৫ জুন ২০২৫ ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেবা শহরে অবস্থিত বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত ছয়টি গবেষণাগার পুরোপুরি ধ্বংস এবং আরও নয়টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় বলেছে, “বছরের পর বছর ধরে গড়ে ওঠা গবেষণার ফলাফল কয়েক মিনিটেই শেষ হয়ে গেছে।” টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ধ্বংস হওয়া গবেষণাগারগুলো মূলত […]

ঢাকায় মহাসমাবেশের ঘোষণা জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর ভিত্তিক নির্বাচনসহ সাত দফা দাবিতে’ সোহরাওয়ার্দীতে ১৯ জুলাই জাতীয় সমাবেশ ২৫ জুন ২০২৫ আগামী ১৯ জুলাই শনিবার বিকেল ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদ […]

ছাত্র জনতার আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান — রিজভী

রাজি না হওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছে বলেও দাবি বিএনপি নেতার স্টাফ রিপোর্টার | ঢাকা | ২৫ জুন ২০২৫ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পটভূমি রচনায় প্রধান নায়ক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দলের […]

নির্ভুল পাঠ্যবই নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার — শিক্ষা উপদেষ্টা

২০২৬ সালের জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে সংশোধিত পাঠ্যবই, চলছে বিশেষজ্ঞ পর্যায়ে পর্যালোচনা ঢাকা | ২৫ জুন ২০২৫ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে নির্ভুল ও পরিমার্জিত পাঠ্যবই পৌঁছে দিতে সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বলেন, অতীতের ভুলভ্রান্তি যাতে আর না থাকে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো […]

মেট্রো রেল স্টেশনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত

ঢাকা | ২৫ জুন ২০২৫ রাজধানীর উত্তরা সেন্টার ও বিজয় সরণি মেট্রো রেল স্টেশনে অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় যৌথ মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ২৫ জুন সকালে উত্তরা সেন্টারে এবং বিকেলে বিজয় সরণিতে এই মহড়া অনুষ্ঠিত হয়। মেট্রোরেল স্টেশনে অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণ, যাত্রীদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে […]

ঢাবিতে ইউনেস্কো চেয়ার: ১২৫টি দেশের সঙ্গে অ্যাকাডেমিক সংযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) “ইনক্লুশন ইন হায়ার এডুকেশন সিস্টেমস” শীর্ষক একটি ইউনেস্কো চেয়ার প্রতিষ্ঠিত হয়েছে। এটি ইউনেস্কোর UITWIN/UNESCO চেয়ার প্রোগ্রামের অংশ, যার মাধ্যমে ঢাবি এখন যুক্ত হলো বিশ্বের ১২৫টি দেশের এক হাজারের বেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বৈশ্বিক নেটওয়ার্কে। চেয়ার প্রতিষ্ঠা উপলক্ষে ঢাবি ও ইউনেস্কোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এতে স্বাক্ষর […]

আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

“নির্যাতিতদের ন্যায়বিচার ও মানবতার জয় নিশ্চিত করতে গণতন্ত্রকামীদের ঐক্য অপরিহার্য” — তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস (২৬ জুন) উপলক্ষে এক বাণীতে বলেছেন— “নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিবসটি নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানানোর জন্য পালিত হয়। বিশ্বব্যাপী সহিংসতা, […]

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা

ঢাকা, ২৫ জুন ২০২৫: আগামীকাল থেকে সারাদেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এই উপলক্ষে দেশের সকল পরীক্ষার্থীকে আন্তরিক শুভকামনা ও সফলতা কামনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, বিগত কয়েক বছর ধরে শিক্ষাব্যবস্থায় নানা সংকট, অনিয়ম ও দুর্নীতির কারণে শিক্ষার্থীরা একটি প্রতিকূল ও অরাজক পরিবেশে পড়াশোনা করতে বাধ্য […]

চাঁদপুরের শাহরাস্তিতে চাঞ্চল্যকর আলমগীর হত্যা মামলার আসামি গ্রেফতার

চাঁদপুর | ২৫ জুন ২০২৫ চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আলোচিত আলমগীর হোসেন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ তাজুল ইসলাম তপন (৪৩)-কে রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ অলি উল্লাহ […]

চাঁদপুরের কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর | ২৫ জুন ২০২৫ চাঁদপুর জেলার কচুয়া থানায় বিশেষ অভিযানে ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে কচুয়া উপজেলার সাতবাড়ীয়া এলাকায় এ অভিযান চালানো হয়। চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই […]