শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৩ দালাল আটক

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের সদস্যরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আনসার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন […]

ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সদস্যদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের সহযোগিতায় এবং ক্র্যাবের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে […]

ইতালিগামী নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের ২ সদস্য সিআইডির হাতে

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর থানার টেকেরহাট বাজার এলাকা থেকে সিআইডির মানবপাচার ইউনিটের (টিএইচবি) একটি দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাদারীপুরের রাজৈর থানার পূর্ব সরমঙ্গল গ্রামের মৃত […]

অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ মহাপরিচালকের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় । অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ এর সদরদপ্তরে বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যে আইএইএ-এর মহাপরিচালকের সহযোগিতা কামনা […]

বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটুয়াখালীর বাউফলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাউফল উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সদস্য সচিব ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নূরনবীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের […]

জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস রানা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায় চিকিৎসাধীন সিনিয়র সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট জেমস আব্দুর রহিম রানার ক্ষতিগ্রস্ত পায়ে আগামী ১৯ সেপ্টেম্বর, শনিবার সকালে অষ্টম গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘ চিকিৎসার অংশ হিসেবে এবারের অস্ত্রোপচারটি তার জন্য অত্যন্ত […]

একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও একই স্ট্যাম্প নম্বর ব্যবহার করে জমির দলিল সৃজন এবং এর ভিত্তিতে ভুয়া নামজারি খতিয়ান খোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৮ জুলাই নামজারি খতিয়ান বাতিল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুর রহিম। অভিযোগে […]

বাউফলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও হাট-বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সমাজের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক সভা করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) সকালে কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজারে পৃথকভাবে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সভায় শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে মাদক, ইভটিজিং, […]

প্রকল্পে অহেতুক বিলম্ব গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিটি প্রকল্পে সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশ • জনশৃঙ্খলা ও সুরক্ষা খাতে বরাদ্দ ২,৬৬২ কোটি টাকা • জেলায় জেলায় ডগ স্কোয়াড ও আধুনিক ফরেনসিক ল্যাবের পরিকল্পনা • গ্রামীণ থানায় হবে অভিন্ন ‘মডেল থানা’ নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পে অহেতুক বিলম্বের কারণে ব্যয় বেড়ে যাওয়া আর মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রতিটি […]

কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা

পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা। প্রকাশ্য দিবালোকে এমন দখল প্রক্রিয়া চললেও পানি উন্নয়ন বোর্ড কিংবা বন বিভাগ রহস্যজনক কারনে কোন পদক্ষেপ নিচ্ছে না, এমন অভিযোগ স্থানীয়দের। এর আগে কুয়াকাটা বেড়িবাঁধের স্লোপ দখল করে তোলা ৬৭৩ টি স্থাপনা অপসারনে ক্ষতিপুরন দেওয়া হয়েছিল ৭ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৬৩৭ টাকা। কুয়াকাটা-গঙ্গামতি […]