সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সীমান্ত হত্যা ও নতুন কাঁটাতারের বেড়া নিয়ে উদ্বেগ প্রকাশ নাসীরুদ্দীন পাটোয়ারীর

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাসীরুদ্দীন পাটোয়ারী। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ উদ্বেগের কথা জানান। স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের জন্য জমি বরাদ্দ এবং বিভেদের দেয়াল নির্মাণের সাম্প্রতিক উদ্যোগ শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, পুরো […]

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও তীব্র, বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভঙ্গুর যুদ্ধবিরতিকে “লাইফ সাপোর্টে থাকা” বলে মন্তব্য করার পর তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো আগ্রাসনের জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। সোমবার ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাবকে “বোকামি” ও “আবর্জনা” বলে আখ্যা দেন। এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের […]

আজকের দিন: ইতিহাস, ঘটনা, দিবস ও মহাপুরুষ

ইংরেজি তারিখ: ১২ মে ২০২৬, মঙ্গলবারবাংলা তারিখ: ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি ইতিহাসের প্রতিটি দিনই মানবসভ্যতার জন্য বহন করে নানা স্মৃতি, শিক্ষা ও গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষ্য। ১২ মে তেমনই একটি দিন। বিশ্ব ইতিহাস, মানবসেবা, রাজনীতি, প্রাকৃতিক দুর্যোগ ও সংস্কৃতির নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে এই দিনটি। আজকের দিনে জন্ম নিয়েছেন […]

মাদক ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি

মোঃ আলী হোসেন ফকির বলেছেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে। তিনি সতর্ক করে বলেন, পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন বা ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (১২ মে) দুপুরে […]

রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থাকবে আর্থিক খাত : অর্থমন্ত্রী

পুঁজিবাজারসহ দেশের বিনিয়োগ ও আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের আর্থিক খাত স্বাধীনভাবে পরিচালিত হবে এবং বিনিয়োগ ও ঋণ বরাদ্দে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি)–এর উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। […]

জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে সেটি শেখ মুজিবুর রহমান–এর পক্ষে বলে মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, বঙ্গবন্ধু কিংবা জিয়াউর রহমান—কাউকেই ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয়। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে আয়োজিত টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, মুক্তিযুদ্ধ না থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকত না, আর […]

রংপুরে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল

রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, এ ঘটনায় কোতয়ালী থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ মে সকাল সাড়ে ১১টার দিকে মো. রঞ্জু আহমেদ নামে […]

সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ আটক ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী–এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক–এর নেতৃত্বে অবৈধ অস্ত্র উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ মে রাত ১০টা […]

ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

ইরানের পাঠানো শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতিকে ‘লাইফ সাপোর্টে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হরমুজ সংকট ঘিরে তেলবাজার ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের পাঠানো শান্তি প্রস্তাব ছিল ‘আবর্জনা’ এবং ‘নির্বোধের মতো জবাব’। তিনি দাবি করেন, চিঠিটির অর্ধেক পড়েই বিরক্ত হয়ে […]

ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালার উদ্বোধন করতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই কর্মশালা শুরু হবে। সোমবার বিকেলে ইউজিসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মশালার বিস্তারিত তুলে ধরেন ইউজিসির চেয়ারম্যান […]