থার্ড টার্মিনাল চালু হলে বাড়বে যাত্রীসেবা ও ধারণক্ষমতা: বেবিচক চেয়ারম্যান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর থার্ড টার্মিনাল চালু হলে বিমানবন্দরটির যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। বৃহস্পতিবার এভিয়েশন খাতভিত্তিক সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (বাটজা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। এসময় বাটজার ১৫ সদস্যের একটি প্রতিনিধি […]










