সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত বাংলাদেশের খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটাভুটিতে তিনি ৯৯ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিস পেয়েছেন ৯১ ভোট। এই বিজয়ের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পেল বাংলাদেশ। আগামী এক বছরের জন্য খলিলুর রহমান বিশ্বের সর্ববৃহৎ […]

নতুন Core Ultra Series 3 চিপের সরবরাহ সংকটে ইন্টেল, ল্যাপটপ বাজারে বিলম্বের শঙ্কা

প্রযুক্তি জায়ান্ট ইন্টেল তাদের নতুন প্রজন্মের Core ও Core Ultra Series 3 প্রসেসরের সরবরাহ সংকটে পড়েছে বলে জানা গেছে। এর ফলে নতুন চিপভিত্তিক ল্যাপটপ বাজারে আসতে বিলম্ব হতে পারে এবং বড় পিসি নির্মাতা প্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী প্রসেসর সংগ্রহে সমস্যার মুখে পড়েছে। প্রযুক্তি বিশ্লেষক ও সাবেক ব্লুমবার্গ সাংবাদিক টিম কালপানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টেলের একাধিক […]

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, গুরুত্ব পেল বাণিজ্য-বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যু

ঢাকা, ২ জুন: বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৭২ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে নরওয়ের প্রারম্ভিক স্বীকৃতি এবং […]

ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল, কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সর্বশেষ পাল্টাপাল্টি হামলার ঘটনায় কুয়েতের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সতর্কতা জারি করা হয়। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক শত্রুতাপূর্ণ লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করেছে। সোমবার ভোরে কুয়েতের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়। […]

অনলাইন ক্যাসিনোর নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগ, রংপুরে দুই শিক্ষার্থী গ্রেফতার

রংপুর মহানগরীতে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১ জুন) তাজহাট থানার মডার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মদনপুর গ্রামের মুকুন্দ রায়ের ছেলে ভূপতি কুমার রায় (২৫) এবং একই জেলার কালীগঞ্জ উপজেলার গোরন গ্রামের আফজাল […]

রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের কড়া জবাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিএনপির বিরুদ্ধে জোরপূর্বক চাঁদাবাজি, ব্যবসায়ীদের জিম্মি করা এবং সহিংসতার রাজনীতি করার অভিযোগ তুলে বলেছেন, এসব কর্মকাণ্ডের ইতিহাস জামায়াতের নয়। রোববার এক বিবৃতিতে জুবায়ের বলেন, জাতীয় প্রেসক্লাবে দেওয়া […]

সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই

সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক এবং আওয়ামী লীগের সাবেক শীর্ষ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী তোফায়েল আহমেদ […]

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া এক আবেদনে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। স্বাস্থ্যগত জটিলতার কারণে মন্ত্রণালয়ের দায়িত্ব ও প্রশাসনিক কার্যক্রম প্রত্যাশিতভাবে পরিচালনা করা তাঁর জন্য ক্রমেই কঠিন হয়ে উঠেছে। […]

পাওনা টাকা ও ব্যক্তিগত সম্পর্কের দ্বন্দ্বে তরুণী হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন, চার আসামির স্বীকারোক্তি

মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী থেকে উদ্ধার হওয়া এক তরুণীর মরদেহের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, পাওনা টাকা ও ব্যক্তিগত সম্পর্কের জেরে পরিকল্পিতভাবে ওই তরুণীকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পিবিআই সূত্রে জানা যায়, গত ২৯ মে ফুলদী নদী […]

হাটের বর্জ্য অপসারণে ব্যর্থ ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ডিএসসিসি

কোরবানির পশুর অস্থায়ী হাটগুলোর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি জানিয়েছে, দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত করা হবে এবং ভবিষ্যতে তাদের কালোতালিকাভুক্ত করা হবে। পাশাপাশি আগামী বছর থেকে হাট ইজারার শর্ত আরও কঠোর করার পরিকল্পনাও রয়েছে। রোববার রাজধানীর […]