খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনে থাকছে স্মারকগ্রন্থ প্রকাশ; লেখা আহ্বান ৩০ নভেম্বর পর্যন্ত বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজের’ উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রয়াত খালেদা জিয়ার পরিবারের সদস্যসহ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, […]










