সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া, গাজীপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, মহাসড়ক অবরোধ

গাজীপুরে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; দুই দিন শান্ত থাকার পর উত্তপ্ত সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলও ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকালে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি স্থানে যানবাহন ভাঙচুরের […]

পূর্ব লন্ডনে এনসিপির সংবর্ধনা শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ, যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চাইলেন নাহিদ ইসলাম

নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা শেষে মেফেয়ার ভেন্যুর সামনে ধাওয়া-পাল্টাধাওয়া; আহতদের দেখতে হাসপাতালে যান এনসিপির আহ্বায়ক যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে রমফোর্ডে এনসিপির […]

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত জোটের কমান্ডার বদলাল সৌদি আরব

লোহিত সাগর উপকূলের কৌশলগত অবস্থান থেকে সেনা প্রত্যাহার করে এডেনের প্রতিরক্ষা জোরদার করছে সরকারি বাহিনী; হুতিদের অগ্রযাত্রায় বাড়ছে চাপ ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের কমান্ডার পরিবর্তন করেছে সৌদি আরব। সোমবার এক রাজকীয় আদেশে জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে জোটের যৌথ বাহিনীর নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির বাদশাহ সালমান। আগের কমান্ডার লেফটেন্যান্ট […]

সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার

মঙ্গলবার সকালে বারিধারার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-১; পরে হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকা মহানগর […]

চাকরি ফিরে পেয়েও অধিকার মেলেনি, ভিসিকে অবরুদ্ধ করে ক্যাম্পাস লকডাউন, তিন দিনের ছুটি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ে

জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে ক্যাম্পাস লকডাউন; প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত পৌনে ১২টার দিকে ক্যাম্পাস ছাড়েন উপাচার্য আদালতের নির্দেশে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনকে কেন্দ্র করে অচলাবস্থা তৈরি হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। জ্যেষ্ঠতা, পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা ও বর্তমান বেতন স্কেল অনুযায়ী সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলনকারীরা সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মূল […]

এপস্টিনকে কি শ্বাসরোধে হত্যা করা হয়েছিল? এপস্টিনের মৃত্যুর রহস্য ফের আলোচনায়

ময়নাতদন্তের নথি ও ছবি বিশ্লেষণ করে পেছন থেকে শ্বাসরোধের আলামত পাওয়ার কথা জানিয়েছেন মাইকেল ফ্রিম্যান; তবে তাঁর বিশ্লেষণ এখনো বিশেষজ্ঞদের পর্যালোচনায় যাচাই হয়নি, আত্মহত্যার সিদ্ধান্তে অনড় মেডিকেল পরীক্ষকের দপ্তর কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের কারাগারে মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে সিদ্ধান্ত দেওয়া হলেও এক […]

মেঘে ঢাকা আকাশ, কমছে তাপমাত্রা—পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি

সকাল গড়িয়ে দুপুর হলেও মিলছে না রোদের দেখা; এক দিনের ব্যবধানে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমেছে ১ দশমিক ১ ডিগ্রি, সামনে শীতের তীব্রতা বাড়ার আভাস উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। সকাল পেরিয়ে বেলা বাড়লেও আকাশ থেকে সরছে না মেঘের আস্তরণ, মিলছে না সূর্যের দেখা। ফলে দিনের বেশির ভাগ সময়ই রোদের উষ্ণতা থেকে বঞ্চিত থাকছেন […]

হাসানের শেষ দিকের আঘাতে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ

দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ২৮৭; বাংলাদেশের লিড কমে ১১৩ রানে মার্কাস অ্যাকারম্যানের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনটি নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ২৮৭ রান। তবে ইনিংসের শেষভাগে ১১ রানের ব্যবধানে দ্রুত দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিয়েছেন পেসার […]

বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে আগ্রহী এডিবি

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক; প্রাতিষ্ঠানিক সক্ষমতা, বেসরকারি খাত ও পিপিপি নিয়ে আলোচনা বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে পুঁজিবাজারের আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের বিকাশে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে সংস্থাটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ […]

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ

উন্নয়ন প্রকল্পে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি; অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধা দেবে যুক্তরাষ্ট্রের সংস্থা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থার (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে সংস্থাটির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন-সংক্রান্ত সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ডিএফসি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় তাদের বিনিয়োগ জ্বালানি, […]