সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২৫

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া চৌমাথায় দুর্ঘটনায় গ্রিনভিউ পরিবহনের হেলপার নিহত; প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ঝালকাঠিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া চৌমাথা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গ্রিনভিউ পরিবহনের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জিরো পয়েন্টের তুর্য ফিলিং স্টেশনের সামনে গ্রিনভিউ পরিবহন ও আবির আবদুল্লাহ পরিবহনের […]

৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে আটটি বুলেট ট্রেন চলাচল বন্ধ; প্রায় ৫ হাজার ৬০০ যাত্রী ভোগান্তিতে। জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। স্থানীয় সংবাদমাধ্যম কিয়োদো নিউজ এ খবর জানিয়েছে। জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) […]

শেনজেনে ট্রাম্প-সি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক

ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জ্বালানি নিরাপত্তাসহ বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা; বড় শক্তিগুলোর মধ্যে সংলাপের ওপর গুরুত্ব তিন নেতার। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে চীনের শেনজেনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি নিরাপত্তাসহ বৈশ্বিক ও আঞ্চলিক […]

কসোভোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ

দুই দেশের ব্যবসায়ীদের যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য চুক্তি চূড়ান্ত এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কসোভোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশের আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম […]

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের অগ্রগতির কথা জানালেন সি চিনপিং

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলতি বছরে তৃতীয়বারের মতো সরাসরি বৈঠকের আগে এ মন্তব্য করেন চীনা প্রেসিডেন্ট। চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে এবং এর উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা চীনের শেনঝেনে সমবেত হওয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য […]

বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ-স্লোভেনিয়া সম্পর্ক জোরদারের আলোচনা

বাণিজ্য, সংসদীয় সম্পর্ক ও বিনিয়োগ সম্প্রসারণে দুই দেশের গুরুত্বারোপ; বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনীয় কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান স্পিকারের বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে স্লোভেনিয়া। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য, সংসদীয় সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের […]

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা কাজে লাগানোর আহ্বান ববি হাজ্জাজের

শিখনঘাটতি দূরীকরণ, শিক্ষক প্রশিক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে পিইডিপি-৫-এর কার্যক্রম ফলাফলভিত্তিক করার ওপর গুরুত্ব; অভিন্ন মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা গড়ার তাগিদ প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখনঘাটতি দূরীকরণ, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে […]

লালমনিরহাটের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন তারেক রহমান; দিনব্যাপী সফরে অংশ নেন একাধিক কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন। বৃহস্পতিবার সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্থানীয় হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে […]

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন ও ব্রিটিশ দূতের পৃথক বৈঠক

দ্বিপক্ষীয় সম্পর্ক ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা, সাক্ষাৎ করেছেন ইইউ ও চীনের প্রতিনিধিরাও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। থ্যাংকসগিভিংয়ের শুভেচ্ছা বিনিময় মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, […]

গোপালগঞ্জে এমপির বাড়ি, থানা ও গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভাঙচুর-আগুন

ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়ি, মুকসুদপুর থানা এবং গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তিনটি স্থানেই ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। লকডাউন ও ধর্মঘট ঘিরে উত্তেজনা ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন […]