শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ চালুর পরিকল্পনা সরকারের: নৌপরিবহন মন্ত্রী

নদী দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি তীরকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটন উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে: নৌমন্ত্রী ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীর জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটনের উপযোগী করে গড়ে তুলতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা […]

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, আটজনের নাম উল্লেখ করে মামলা

নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের আসামি করে দৌলতপুর থানায় মামলা; অজ্ঞাতনামা আসামি আরও ২৫ থেকে ৩০ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আট নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা […]

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থায়ন বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর

কপ৩১-এর বৈঠকে শেখ ফরিদুল ইসলামের বক্তব্য; ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিতের তাগিদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত ঘোষণা ও প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য ও সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব […]

এআই চিপ পুনঃরপ্তানির অভিযোগে মালয়েশিয়ায় মেগাস্পিডের সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত

এনভিডিয়ার উন্নত চিপ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে মালয়েশিয়ার সরকার; প্রতিষ্ঠানটিকে এখনো কোনো ছাড়পত্র দেওয়া হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয় উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ অন্য দেশে সরিয়ে নেওয়ার অভিযোগে মেগাস্পিড ইন্টারন্যাশনালের মালয়েশিয়াভিত্তিক একটি সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির সরকার। এতে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে চলমান বিতর্ক […]

মেয়াদ শেষের আগেই কিউবা সংকটের সমাধান চান ট্রাম্প

২০২৯ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবা সংকটের ‘মীমাংসা’ চান মার্কিন প্রেসিডেন্ট; দেশটির ওপর চাপ বাড়ানোর পাশাপাশি সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি কিউবার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি ‘অবশ্যই বিবেচনা করবেন’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ২০২৯ সালে দায়িত্ব ছাড়ার আগেই কিউবা-সংক্রান্ত সমস্যার ‘মীমাংসা’ করতে চান বলে জানিয়েছেন তিনি। রক্ষণশীল রেডিও […]

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে থার্মাল ড্রোন ও ফ্লাডলাইট ব্যবহার করছে বিজিবি

দিনাজপুরের ৯৯ কিলোমিটার সীমান্তে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার; সন্দেহজনক গতিবিধি শনাক্তে বাড়ানো হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থান, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে বাহিনীটি। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর […]

গাজায় যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বেঁচে থাকার লড়াই

নিজ শহর ধ্বংস, স্বজন ও সহকর্মীদের মৃত্যু এবং প্রাণনাশের ঝুঁকির মধ্যেও সংবাদ সংগ্রহ করেছেন এএফপির স্থানীয় সাংবাদিকরা; তাঁদের অভিজ্ঞতা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ইনসাইড গাজা’ সাংবাদিকরা নিজেরাই যখন সহিংসতার শিকার হন, সংঘাতের এতটা কাছাকাছি থেকেও তাঁদের সাক্ষ্য যখন অবিশ্বাসযোগ্য বলে তুলে ধরা হয়, তখন তাঁরা কীভাবে যুদ্ধের খবর সংগ্রহ ও পরিবেশন করেন? ‘ইনসাইড গাজা’ নামের নতুন […]

স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্প নিচ্ছে সরকার

৫০৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা; ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গড়ে তোলা হবে ১৬ হাজারের বেশি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও হাব দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা বাড়ানো এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার অবকাঠামো শক্তিশালী করতে প্রায় ৫৬ হাজার ৭৫০ কোটি ৬৪ লাখ টাকার দুটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। […]

হংকং থেকে মসলার আড়ালে আসছিল মাদক, ডিএনসির অভিযানে উদ্ধার ৩০ কেজি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট গ্রেপ্তার; ক্রেতা সেজে ফাঁদ পেতে চালানটির সন্ধান পায় গোয়েন্দারা মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য সিসা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) গোয়েন্দা নজরদারি ও কৌশলগত তৎপরতায় এ অবৈধ ব্যবসার সন্ধান পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় […]

দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম

২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে কমেছে ২ হাজার ২৫৮ টাকা; শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর নতুন দাম দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১৩ […]