লক্ষ্মীপুরে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে তরুণীর অবস্থান, বিয়ের দাবি
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে দুদিন ধরে অবস্থান করছেন ফেনীর এক তরুণী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২২ আগস্ট) থেকে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উদ্য পাটোয়ারী বাড়িতে কাতারপ্রবাসী ইমন হোসেনের বসতঘরের সামনে অবস্থান করছেন ফাতেমা আক্তার নামে ওই তরুণী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী থেকে এসে ইমন হোসেনের বাড়িতে অবস্থান নেন ফাতেমা। তার দাবি, বিয়ের আশ্বাস দিয়ে ইমন তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই আশ্বাসে তিনি ইমনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে বর্তমানে ইমন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। এ কারণে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন তিনি।
ফাতেমা আক্তার বলেন, “ইমনের বিয়ের আশ্বাসে আমি তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। এখন সে আমাকে বিয়ে করতে চায় না। তাই বাধ্য হয়ে তার বাড়িতে এসে অবস্থান করছি।”
তবে অভিযোগের বিষয়ে ইমন হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তিনি বর্তমানে কাতারে অবস্থান করছেন বলে জানা গেছে।
ইমনের মা জানান, তার ছেলে ও ওই তরুণীর মধ্যে ফোনে কথা হয়েছে বলে তিনি শুনেছেন। ইমন চার মাসের ছুটি নিয়ে দেশে এসেছিলেন এবং পরে আবার কাতারে চলে যান। তার ভাষ্য, দেশে থাকাকালে ওই তরুণী একবার বাড়িতে এসে ঝামেলা করেছিলেন। বর্তমানে আবারও তিনি বাড়িতে এসে অবস্থান নিয়েছেন। পরিবারের দাবি, সামাজিকভাবে তাদের হেয় করার উদ্দেশ্যেই ওই তরুণী এমন করছেন।
এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ওই তরুণী এর আগেও একাধিকবার ইমনের বাড়িতে এসেছেন। গত ১ জুলাইও তিনি একই স্থানে অবস্থান করেছিলেন। সে সময় পুলিশ তাকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে।
ওসি জানান, ওই সময় প্রথমে তরুণী তার সঠিক নাম-ঠিকানা দেননি। পরে যে ঠিকানা দেওয়া হয়, তা যাচাই করে সঠিকতা পাওয়া যায়নি। পাশাপাশি সঠিক মোবাইল নম্বর না দেওয়ায় তার নিরাপত্তার স্বার্থে তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে নিজ জিম্মায় মুক্তি দেন।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ওই তরুণী আবারও ইমনের বাড়িতে অবস্থান নেওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।
এই বিভাগের আরও খবর
মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা
নোয়াখালী সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে আবদুল্লাহ আল…
আগামী মাসে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন,…
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন…
বাড়িঘরে আগুন দিয়ে আমাদের শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে: নুসরাতের মা
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি…
৫০ দিন অপেক্ষা করেও ঝিনাইদহে দাফন হওয়া আফগান নাগরিকের মরদেহ নিতে ব্যর্থ ভাই
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া…
সর্বশেষ খবর
1.
2.
মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা
- ২ ঘণ্টা আগে
3.
পালানোর অভিযোগে সিনিয়র সহকারী সচিব বরখাস্ত
- ২ ঘণ্টা আগে
5.
কলকাতায় অগ্নিনির্বাপক যন্ত্র কেনার হিড়িক
- ২ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রবাসী কল্যাণ মন্ত্রীর
অবৈধ পথে বিদেশযাত্রা এবং দালালদের প্রতারণার ফাঁদ প্রতিরোধে সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী…
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিদায় হজ্বের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। …
প্রতারণা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা এরশাদ গ্রেপ্তার
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে…
জবিতে ইয়ুথ ইমপ্যাক্ট সামিট অনুষ্ঠিত
আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের…
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৭ আগস্ট অনুষ্ঠেয় ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
জামালপুরে নারী হত্যা: স্ব-উদ্যোগে মামলা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার পিবিআইয়ের
জামালপুরে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলা স্ব-উদ্যোগে গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব…
পরিচয় গোপন রেখে চাঁদাবাজির অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’ চালু
দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং সেবা বা ব্যবসায়িক কার্যক্রমকে কেন্দ্র করে আর্থিক হয়রানির অভিযোগ নথিবদ্ধ করতে চালু…
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি, প্রশিক্ষণার্থীদের মাঝে ৩৭৫ চারা বিতরণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করতে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে…

