সালমান রুশদিকে ছুরিকাঘাতে আহত করা যুবকের ২৫ বছরের কারাদণ্ড
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৭, ২০২৫
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক বক্তৃতা অনুষ্ঠানে প্রখ্যাত ব্রিটিশ-আমেরিকান ঔপন্যাসিক সালমান রুশদিকে ছুরিকাঘাত করে এক চোখ অন্ধ করে দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা হাদি মাতারকে (২৭) ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার (১৬ মে) এই রায় ঘোষণা করা হয়।
২০২২ সালের আগস্টে নিউ ইয়র্কের একটি সাহিত্য মঞ্চে রুশদি যখন দর্শকদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, তখন হাদি মাতার দর্শকদের মধ্য থেকে উঠে এসে তার মুখ, ঘাড় ও দেহে একাধিকবার ছুরিকাঘাত করেন। হামলায় রুশদির একটি চোখ অন্ধ হয়ে যায়, তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাহুর স্নায়ু ক্ষতির কারণে একটি হাত আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়।

রাষ্ট্রীয় পর্যায়ের মামলায় সালমান রুশদি নিজেই আদালতে সাক্ষ্য দেন। তিনি বলেন, “সে আমাকে বারবার আঘাত করছিল। আমি নিজেকে রক্ষা করতে পারিনি।” মামলায় হাদি মাতারকে হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে এই রায় ঘোষণা করা হয়।
হাদি মাতারের আইনজীবীরা ইতোমধ্যে সাজার বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
সালমান রুশদি ভারতে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী ব্রিটিশ-আমেরিকান লেখক। তিনি তার উপন্যাস “Midnight’s Children” এর জন্য বুকার পুরস্কার লাভ করেন। তবে বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দেন তার ১৯৮৮ সালে প্রকাশিত চতুর্থ উপন্যাস “The Satanic Verses” এর মাধ্যমে। বইটি ইসলামের নবী হজরত মুহাম্মদ (স.)-এর জীবনের কিছু অংশকে অবমাননাকরভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ ওঠে।


বই প্রকাশের পর বিশ্বজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিরুশদির বিরুদ্ধে ফতোয়া জারি করে তার মৃত্যুদণ্ড দাবি করেন। এরপর রুশদি আত্মগোপনে চলে যান এবং ব্রিটিশ সরকার তার জন্য সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করে।
ঘটনার পর থেকে সালমান রুশদি প্রকাশ্যে খুব কমই উপস্থিত হন, তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি আবারও সাহিত্য মঞ্চে সক্রিয় হতে শুরু করেছিলেন।
এই বিভাগের আরও খবর
সানা পুনর্দখলের লক্ষ্য, হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারি বাহিনীর পাল্টা অভিযান
ইয়েমেনে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়েছে।…
গাজাবাসীকে সরানোর পরিকল্পনা নিয়ে ইসরায়েলি মন্ত্রীদের নতুন তৎপরতা, হামলায় বাড়ছে প্রাণহানি
ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার…
গাজায় ধ্বংসস্তূপ সরিয়ে গণহত্যার প্রমাণ নষ্টের চেষ্টা করছে ইসরায়েল: হামাস
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপকভাবে ধ্বংসস্তূপ অপসারণ ও গুঁড়িয়ে…
আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাত, জাকার্তার প্রধান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ছাই ছড়িয়ে…
কাতারে হামলার কথা প্রকাশ্যে স্বীকার নেতানিয়াহুর, গাজায় কাতারি অর্থ নিয়েও দিলেন ব্যাখ্যা
কাতারের রাজধানী দোহায় গত বছর হামলা চালানোর কথা…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ
নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাওলানা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই…
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…

