আইসিআরসি আঞ্চলিক পরিচালকের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
- নিজস্ব প্রতিবেদক
- ৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক রেজিস স্যাভিওজ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশে আইসিআরসির দীর্ঘদিনের মানবিক কার্যক্রম, সামাজিক সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ, নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল হয়রানি, আন্তর্জাতিক মানবিক আইন এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আজ সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশে আইসিআরসির দীর্ঘদিনের মানবিক কার্যক্রম ও বিভিন্ন ক্ষেত্রে সংস্থাটির অবদানের প্রশংসা করেন। তিনি দেশের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের জনকেন্দ্রিক ও মানবিক দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন।
এ সময় প্রতিমন্ত্রী সরকারের ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ড উদ্যোগের সম্ভাব্য প্রভাব সম্পর্কে আইসিআরসি প্রতিনিধিকে অবহিত করেন। তিনি এসব উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সহায়তা ও সুরক্ষা কার্যক্রম আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন।
বৈঠকে প্রতিমন্ত্রী বিশেষভাবে নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও অনলাইনভিত্তিক বিভিন্ন ধরনের হয়রানির ক্রমবর্ধমান ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে নতুন ধরনের ডিজিটাল হুমকিও তৈরি হচ্ছে, যার মানবিক ও সামাজিক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।
এ প্রেক্ষাপটে উদীয়মান ডিজিটাল হুমকি এবং এর মানবিক পরিণতি মোকাবিলায় আইসিআরসির সহযোগিতা কামনা করেন শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন বা আইএইচএল বিষয়ে ঢাকায় আইসিআরসির একটি আঞ্চলিক সভা আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখার প্রস্তাব দেন তিনি।
বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতা এবং মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে তাদের গণপলায়নের মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, আজ সেই মানবিক বিপর্যয়ের নবম বার্ষিকী।
রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আইসিআরসির অব্যাহত মানবিক সহায়তা ও সহযোগিতার প্রশংসা করে প্রতিমন্ত্রী সংস্থাটির টেকসই সম্পৃক্ততা অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আইসিআরসিকে তার কার্যক্রম ও প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, আইসিআরসির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক রেজিস স্যাভিওজ আইসিআরসির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। তিনি বৈশ্বিক আন্তর্জাতিক মানবিক আইনবিষয়ক এজেন্ডায় বাংলাদেশের গঠনমূলক ভূমিকার স্বীকৃতি দেন।
বিশেষ করে “আইএইচএল অ্যান্ড পিস” ওয়ার্কস্ট্রিমের সহ-সভাপতি হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালনের বিষয়টিও উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক মানবিক আইন প্রচার ও বাস্তবায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে আইসিআরসির আগ্রহের কথা জানান আঞ্চলিক পরিচালক।
বৈঠকে আন্তর্জাতিক মানবিক আইনবিষয়ক সচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা উন্নয়ন, মানবিক সহায়তা কার্যক্রম জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
দুই পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ ও আইসিআরসির মধ্যকার বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার পাশাপাশি মানবিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক মানবিক আইন সংশ্লিষ্ট কার্যক্রমে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
এই বিভাগের আরও খবর
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি, প্রশিক্ষণার্থীদের মাঝে ৩৭৫ চারা বিতরণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা…
ঈদে মিলাদুন্নবী: মহানবীর (সা.) আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ…
মহানবী (সা.)-এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা…
বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল, পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের আরও ১৭ কর্মকর্তাকে বদলি ও…
অনিবার্য কারণে ঠাকুরগাঁও সফর স্থগিত রাষ্ট্রপতির
দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় ভোটে নির্বাচিত দেশের…
আরও পড়ুন
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধান। এ সময় তারা রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ…
বাংলাদেশের সংস্কার কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আগ্রহ ইউএনডিপির
বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার কার্যক্রমে প্রয়োজনীয় ও পূর্ণাঙ্গ সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন…
গাজীপুর থেকে অপহরণের পর পূর্বাচলে ফেলে যাওয়া ব্যাংকারকে উদ্ধার করেন টহলরত আনসার সদস্যরা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে গাজীপুর থেকে অপহৃত এক ব্যাংকারকে পূর্বাচল এলাকা থেকে উদ্ধার…
ডেঙ্গুর থাবায় প্রাণ গেল একদিনে ৩ জনের, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছেন নানা বয়সী মানুষ।…
মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
দক্ষ বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ তৈরি করা বহুল আলোচিত এইচ-১বি ভিসার ওপর ১ লাখ ডলারের বেশি নজিরবিহীন ফি…
বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি ৩৪ দেশের, সুবিধা পাবেন যেসব পাসপোর্টধারী
বাংলাদেশের সঙ্গে বর্তমানে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে সব দেশের ক্ষেত্রে একই ধরনের সুবিধা প্রযোজ্য নয়। ৩১টি দেশের…
নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টানা দুই সপ্তাহ রাজপথে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্র বিএনপির
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে সেপ্টেম্বরে দুই সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২১…
স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে…

