ডেঙ্গুর থাবায় প্রাণ গেল একদিনে ৩ জনের, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫
- নিজস্ব প্রতিবেদক
- ১১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছেন নানা বয়সী মানুষ। বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। এর মধ্যেই গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৯৪ জন ডেঙ্গু রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৮০ জন।
সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের বয়স ৩৬ থেকে ৬০ বছরের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ৪৮ জন নারী, যা মোট মৃত্যুর ৫৭ দশমিক ১ শতাংশ। অন্যদিকে ৩৬ জন পুরুষ, যা ৪২ দশমিক ৯ শতাংশ। একজনের তথ্য পরবর্তী সময়ে ‘ফলস’ হিসেবে চিহ্নিত হওয়ায় মোট হিসাবের সঙ্গে তার তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি।
অঞ্চলভিত্তিক মৃত্যুর হিসাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে সর্বোচ্চ ২৯ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মারা গেছেন ১১ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে মারা গেছেন দুজন।
এ ছাড়া খুলনা বিভাগে ১৬ জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ৮ জন করে, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৪ জন এবং রংপুর ও সিলেটে একজন করে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২৯ হাজার ৯২৩ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ৭৫৮ জন।
দেশজুড়ে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই বিভাগের আরও খবর
ডেঙ্গুতে আরও ৫ জন মারা গেছেন
ডেঙ্গুতে আরও ৫ জন মারা গেছেন দেশে ডেঙ্গুতে…
পুরান ঢাকার লালবাগে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু, বিনামূল্যে মিলবে দুই ডোজ
কলেরা প্রতিরোধে রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় শুরু…
ভাসানটেকে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প, রোগীদের পাশে জুবাইদা রহমান
চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা…
চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ঢামেকে মানববন্ধন, তিন দফা দাবি
সারাদেশে চিকিৎসকদের ওপর ধারাবাহিক হামলা, লাঞ্ছনা ও নিপীড়নের…
চাঁদা না দেওয়ায় ঢামেকের চিকিৎসকের ওপর হামলা: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের…
আরও পড়ুন
ঈদে মিলাদুন্নবী: মহানবীর (সা.) আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার,…
মহানবী (সা.)-এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে…
বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল, পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের আরও ১৭ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এ রদবদলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মহানগর…
অনিবার্য কারণে ঠাকুরগাঁও সফর স্থগিত রাষ্ট্রপতির
দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় ভোটে নির্বাচিত দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে…
ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা করছে সরকার
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচলকে সুশৃঙ্খল ও নিরাপদ করতে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত…
আইসিআরসি আঞ্চলিক পরিচালকের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক রেজিস স্যাভিওজ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য…
সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে সমন্বিত উদ্যোগের তাগিদ
স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহে সৌরবিদ্যুতের ব্যবহার আরও সম্প্রসারণ, চলমান…
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধান। এ সময় তারা রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ…

