রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- নিজস্ব প্রতিবেদক
- ৯ ঘণ্টা আগে
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬:
রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে এ সিদ্ধান্ত জানান তারেক রহমান। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা মির্জা ফখরুলকে অভিনন্দন জানান।
বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী করার সিদ্ধান্ত জানানো হয়েছে।
রিজভী জানান, দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল বিএনপির মহাসচিব পদ এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।
মহাসচিব পদে কে আসছেন
মির্জা ফখরুলের পদত্যাগের পর বিএনপির মহাসচিব পদে কে দায়িত্ব নেবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ওপর রয়েছে। দলের নেতাদের সঙ্গে মতামত নিয়ে তিনি পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
তিনি বলেন, আপাতত দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্তই জানানো হয়েছে।
স্থায়ী কমিটির বৈঠক
দুপুর ১২টায় শুরু হওয়া স্থায়ী কমিটির বৈঠকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, চিফ হুইপ ও হুইপরা উপস্থিত ছিলেন।
রিজভী জানান, বৈঠক চলমান রয়েছে। বৈঠকের একপর্যায়ে দলের চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের ফলে বিএনপির মহাসচিব পদটি এখন শূন্য হয়েছে। নতুন মহাসচিব নিয়োগের বিষয়ে দলের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন নেতাকর্মীরা।
এই বিভাগের আরও খবর
ইরাক ছাড়ছে আমেরিকা, সেপ্টেম্বরেই শেষ হচ্ছে দুই দশকের সামরিক উপস্থিতি
ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনীর অবশিষ্ট সদস্যদের প্রত্যাহার…
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন: স্বরাষ্ট্রের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন
রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে…
ছাত্ররাজনীতি-শিক্ষকতা পেরিয়ে রাষ্ট্রপতি ভবনের পথে মির্জা ফখরুল
এসএম দেলোয়ার হোসেন ছাত্ররাজনীতি দিয়ে যার রাজনৈতিক পথচলার…
বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬:বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসার পরিধি…
গণভবন থেকে আত্মগোপন, এরপর সীমান্ত পেরিয়ে শিলং: নানকের মুখে দেশ ছাড়ার গল্প
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পৃথক অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাব্বি…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির প্রথম বৈঠক: মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপের তাগিদ
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে দেশের মাদক ও জুয়াকে অন্যতম প্রধান…
সংস্কার ও রূপান্তরের দুই বছরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি
সংস্কার ও আধুনিকায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দেওয়ার কার্যক্রম…
কামরাঙ্গীরচর ও উত্তর বাড্ডায় দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর ও উত্তর বাড্ডায় পৃথক ঘটনায় দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ও দুপুরে…
এলএনজি টার্মিনাল সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী
চলমান গ্যাস-সংকটের কারণে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন খাতে যে চাপ তৈরি হয়েছে, তা দ্রুত পুরোপুরি কাটিয়ে ওঠার সুযোগ সীমিত বলে…
অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযান, গ্রেপ্তার ৫
নরসিংদীতে অভিযানে ৯ মোবাইল, ২০ সিম ও ব্যাংকের চেকবই জব্দ অনলাইন বেটিং ও জুয়ার মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগে নরসিংদীর বিভিন্ন…
ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৪ বছরের শিশুর মৃত্যু
রাজধানীর ভাটারা থানার খিলবাড়ীরটেক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে মো. মাহিদ ইসলাম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।…
রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা, বিএনপি মহাসচিবের পদত্যাগ
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬:রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন…

