অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে সারজিস আলমের মন্তব্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক একটি প্রামাণ্যচিত্রের বিষয়বস্তু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে একটি সংক্ষিপ্ত মন্তব্যও করেছেন।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস লেখেন, “জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?” তবে ওই মন্তব্যের সঙ্গে তিনি কোনো অতিরিক্ত ব্যাখ্যা দেননি।

এর আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি অভিযোগ করেন, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্রে আন্দোলনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ও সংগঠনের ভূমিকা যথাযথভাবে উপস্থাপিত হয়নি।

সারজিস আলমের দাবি, প্রামাণ্যচিত্রে ৩ আগস্ট ঘোষিত ‘এক দফা’ কর্মসূচি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকার উল্লেখ ছিল না। তাঁর মতে, এতে আন্দোলনের সামগ্রিক ইতিহাস যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

একই পোস্টে তিনি আরও অভিযোগ করেন, ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাচ্ছে বলে তাঁর মনে হয়েছে। এ বিষয়ে তিনি সরকারের সংশ্লিষ্টদের সমালোচনা করেন এবং ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

উল্লেখ্য, বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠান চলাকালে প্রামাণ্যচিত্রে আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তির অনুপস্থিতি নিয়ে উপস্থিত কয়েকজন আপত্তি জানান, যার ফলে সাময়িক হট্টগোলের সৃষ্টি হয়। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন সারজিস আলম।

প্রামাণ্যচিত্রের বিষয়বস্তু নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন