কাঠালবাগানে পারিবারিক বিরোধে স্ত্রী-শাশুড়ি নিহত, অভিযুক্ত জামাতার আত্মসমর্পণ
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ২, ২০২৬
রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রোববার (২ আগস্ট) সকালে কাঠালবাগানের আল-আমিন মসজিদ রোডের একটি বহুতল ভবনের পঞ্চম তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফিরোজা বেগম (৩৪) এবং তাঁর মেয়ে ফারজানা আক্তার রাত্রি (২১)। পরিবারের সদস্যদের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে রাত্রির স্বামী শিপন ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালান।
নিহত রাত্রির বাবা ফারুক হোসেন জানান, হামলায় ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, প্রেমের সম্পর্কের মাধ্যমে রাত্রি ও শিপনের বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। কয়েক দফা বিচ্ছেদের পর পারিবারিক উদ্যোগে তারা আবার একসঙ্গে বসবাস শুরু করেন। সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে গ্রামের বাড়িতে যাওয়ার সময়ও তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। সেখান থেকে ঢাকায় ফেরার পর রোববার সকালে আবারও বিরোধের একপর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পরিবারের দাবি।
ঘটনার পর অভিযুক্ত শিপন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকদের বরাতে ফিরোজা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত রাত্রির মরদেহ উদ্ধার করে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও তদন্ত শুরু করেছে।
এই বিভাগের আরও খবর
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও…
বাউফলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের…
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক…
সর্বশেষ খবর
1.
2.
বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
- ৯ মিনিট আগে
3.
জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস রানা
- ৪২ মিনিট আগে
4.
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
- ৪৫ মিনিট আগে
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর)…
তফসিলের আগেই মনোহরপুরে ভোটের উত্তাপ,মাঠে সক্রিয় সাবেক ছাত্রদল নেতা আসাদুল ইসলাম আসাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার ১৭ নং মনোহরপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন ক্রমেই সরগরম…
ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
ভোক্তাদের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে…
পলাশবাড়ীতে নাটকীয় অভিযান: ৫ বছর ধরে পলাতক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে এসআরবি।বুধবার…
শিক্ষার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান, গাইবান্ধায় মহান শিক্ষা দিবসে ছাত্র ফ্রন্টের সমাবেশ
মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধায় আয়োজিত এ…
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০…
সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার আলোয় আলোকিত এক নতুন দিনের সূচনা হলো বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো…
রাজধানীর পাঁচ লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পয়ঃবর্জ্যের সংযোগ বন্ধ ও এসটিপি স্থাপনে জোর • গুলশান লেকে দূষণের ১২ উৎস চিহ্নিত • বর্জ্য অপসারণের নৌকা ২ থেকে…

