আনসার সদস্যদের তৎপরতায় সরকারি কর্মচারী হাসপাতাল থেকে চুরি হওয়া ওষুধ উদ্ধার, আটক ১
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ৩১, ২০২৬
রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার এবং এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। উদ্ধার করা ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় মেডিসিন স্টোরের সামনে এক ব্যক্তির সন্দেহজনক চলাফেরা নজরে আসে সেখানে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্য মো. আব্দুল হাদির। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলামকে অবহিত করেন।
খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলাম টহলরত এপিসি মো. হামিদুর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা একটি লাগেজ ও তিনটি ব্যাগ জব্দ করা হয়।
পরে তল্লাশিতে লাগেজ ও ব্যাগ থেকে হাসপাতালের প্রায় ৫০০ বক্স সরকারি ওষুধ উদ্ধার করা হয়। পাশাপাশি তিনটি স্মার্টফোন এবং তিনটি পরিচয়পত্রও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম নাছিম (২১) বলে জানা গেছে।
প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আটক ব্যক্তিকে রমনা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি সম্পদ রক্ষা এবং অপরাধ প্রতিরোধে তাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সর্বশেষ এ ঘটনায় দ্রুত পদক্ষেপের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার হওয়ায় বাহিনীর পেশাদারিত্ব ও সতর্কতার বিষয়টি আবারও প্রতিফলিত হয়েছে।
:::writing
এই বিভাগের আরও খবর
বাউফলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের…
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক…
এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন
নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন…
আরও পড়ুন
পলাশবাড়ীতে নাটকীয় অভিযান: ৫ বছর ধরে পলাতক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে এসআরবি।বুধবার…
শিক্ষার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান, গাইবান্ধায় মহান শিক্ষা দিবসে ছাত্র ফ্রন্টের সমাবেশ
মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধায় আয়োজিত এ…
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০…
সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার আলোয় আলোকিত এক নতুন দিনের সূচনা হলো বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো…
রাজধানীর পাঁচ লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পয়ঃবর্জ্যের সংযোগ বন্ধ ও এসটিপি স্থাপনে জোর • গুলশান লেকে দূষণের ১২ উৎস চিহ্নিত • বর্জ্য অপসারণের নৌকা ২ থেকে…
ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে এআই নজরদারি
৫৯ লাখ অযোগ্য আবেদনকারী বাদ • কার্ড হারালেও মিলবে পণ্য • ডিলার নিয়োগে ডিজিটাল লটারি • বর্তমানে সুবিধাভোগী ৭৯ লাখ,…
সুষম সার ব্যবহারে ‘খামারি অ্যাপ’, মোহনপুরে কৃষকদের উঠান বৈঠক
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও ফসলের চাহিদা অনুযায়ী সার প্রয়োগে কৃষকদের সচেতন করার উদ্যোগ মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি ফসলের চাহিদা অনুযায়ী সুষম…
নির্বাচনী বিধিতে বড় পরিবর্তন, প্রার্থী-এজেন্টের ব্যাংক হিসাব দিতে হবে
হলফনামায় পরিবারের আয়কর তথ্য ঐচ্ছিক • ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যা নির্ধারণ • ১২০ প্রতীকের তালিকায় ‘নৌকা’ স্থগিত • একক প্রার্থীর ক্ষেত্রে…

