বিদ্যুৎ খাতে দুর্নীতির অনুসন্ধানে ১৫৬ বিদ্যুৎ কেন্দ্রের নথি তলব করল দুদক
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৩, ২০২৫
বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কাছে ১৫৬টি বিদ্যুৎ কেন্দ্রের নথিপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের স্বাক্ষরে এই সংক্রান্ত একটি চিঠি পিডিবি চেয়ারম্যান বরাবর পাঠানো হয়।
জানা গেছে, চিঠিতে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে চালু হওয়া ২৩,৫৮৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১৫৬টি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিসহ যাবতীয় নথি, পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (PPA), ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্ট, বোর্ড অনুমোদনের কাগজ, পরিশোধিত বিল ও বকেয়া বিল সংক্রান্ত রেকর্ডসহ সব প্রাসঙ্গিক নথিপত্র চাওয়া হয়েছে।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আক্তারুল ইসলাম বলেন, “স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পাস করানো, সরকারি জমি দখল, ভুয়া প্রকল্প দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে অর্থ আত্মসাৎ, ঘুষ লেনদেন—এইসব সুনির্দিষ্ট অভিযোগ তদন্তের জন্য অনুসন্ধান দল আইনানুগ কার্যক্রম পরিচালনা করছে।”
বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়েছে, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ কয়েকজনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প অনুমোদন, সরকারি জমি দখল এবং ভুয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি পাঁচ সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন।
অনুসন্ধান দলের প্রধান অনতিবিলম্বে সত্যায়িত ফটোকপিসহ চাহিদাকৃত রেকর্ডপত্র সরবরাহের অনুরোধ জানিয়েছেন পিডিবিকে। বিশ্লেষকরা মনে করছেন, এ অনুসন্ধান দেশের বিদ্যুৎ খাতের স্বচ্ছতা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
এই বিভাগের আরও খবর
বাজার সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী
মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের হুঁশিয়ারি ঝিনাইদহ,…
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান পুলিশের
ঢাকা, ৭ আগস্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন…
রোববার চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাঁশখালীতে ১০০ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার একদিনের সফরে চট্টগ্রাম…
নদী ও খালপাড় রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ
নদী ও খালপাড়ের ভাঙন রোধে পরিবেশবান্ধব ও টেকসই…
তিন মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ
সরকার তিনটি মন্ত্রণালয় ও একটি বিভাগে নতুন সচিব…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…

