আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
- প্রান্তকাল ডেস্ক
- ৪ ঘণ্টা আগে
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী এবং আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়া সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের একটি গর্বিত অংশীদার। ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের যাত্রা শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১ হাজার ৯২৮ জন নারী সদস্যসহ মোট ২১ হাজার ৮২৮ জন শান্তিরক্ষী বিশ্বের ২৫টি দেশের ২৭টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা অর্জন করেছেন।
বর্তমানে বাংলাদেশ পুলিশের ৮ জন নারী সদস্যসহ ৩৭ জন পুলিশ কর্মকর্তা ইউএনপোল ও ইউএন জবে কর্মরত রয়েছেন। ২০০০ সাল থেকে বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। শিগগিরই হাইতিতে বাংলাদেশ পুলিশের ৫২৫ সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত হবেন, যা দেশের শান্তিরক্ষা ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের ২৫ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন এবং ১৫ জন সদস্য আহত হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ ও সাহসিকতা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।
বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা বিভিন্ন সংঘাতপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত দেশে দায়িত্ব পালনকালে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন। বিশেষ করে হাইতির ভূমিকম্প-পরবর্তী মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের এই অনন্য ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।
প্রায় চার দশক ধরে বিশ্বের বিভিন্ন সংঘাত ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের এই অবদান দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে।
উল্লেখ্য, প্রতি বছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। তবে এ বছর ২৯ মে সরকারি ছুটি থাকায় দিবসটি ১০ জুন উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও…
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে শয্যা সংখ্যা, ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ
দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে এবং রোগীদের…
উন্নয়ন প্রকল্পে মাঠপর্যায়ে নজরদারি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রয়োজন হলে সংবিধান সংশোধনের ইঙ্গিত
সরকারের উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি…
সর্বশেষ খবর
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই একটি স্পর্শকাতর এবং বিতর্কিত বিষয়। একসময় বিষয়টি পারিবারিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলেও…
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মাসে ৩৬৫ শিশুর জন্ম, স্বাভাবিক প্রসবে বাড়ছে মায়েদের আস্থা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্মদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দক্ষ চিকিৎসক ও…
ইরান এখনো অনড়, তবে চুক্তিতে আসতেই হবে: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump (ডোনাল্ড ট্রাম্প) বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংকটের স্থায়ী সমাধানে আলোচনা অব্যাহত থাকলেও দেশটি এখনো নিজেদের অবস্থানে…
২৫ জুনের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ
মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনে কর্মরত বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার জন্য পুনরায় নির্দেশনা জারি করেছে…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্তসহ চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো…
হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা, তিন মাসের বিশেষ অভিযান শুরু; লার্ভা মিললে জরিমানার হুঁশিয়ারি
দেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।…
ফুটবল বিশ্বকাপ ২০২৬: ইতিহাসের সবচেয়ে বড় আসরকে ঘিরে উত্তেজনা তুঙ্গে
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এবারের আসরটি বিভিন্ন কারণে ফুটবল…
৩০০ কোটি টাকার বরাদ্দ নিয়ে সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নিতে সরকারের নতুন উদ্যোগ
ঢাকা, ৬ জুন : দেশের তরুণ জনগোষ্ঠীকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সংস্কৃতিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে আগামী…

