কানাডায় ওষুধ রফতানি শুরু করল নেভিয়ান লাইফ সায়েন্স
- নিজস্ব প্রতিবেদক
- মে ১৩, ২০২৬
বাংলাদেশ থেকে কানাডায় ওষুধ রফতানির নতুন মাইলফলক অর্জন করেছে Navian Life Science PLC (সাবেক নোভার্টিস বাংলাদেশ লিমিটেড)। সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক জেনেরিক ওষুধ কোম্পানি Sandoz-এর সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদন ব্যবস্থার আওতায় এই রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
প্রথম ধাপে স্যান্ডোজ এজি, সুইজারল্যান্ডের ক্রয়াদেশ অনুযায়ী নেভিয়ানের টঙ্গী কারখানায় উৎপাদিত একাধিক ওষুধ কানাডায় আমদানি করছে স্যান্ডোজ কানাডা। একই চুক্তির আওতায় ভবিষ্যতে ইউরোপসহ উত্তর ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশেও ওষুধ রফতানির পরিকল্পনা রয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৩ মে) টঙ্গীতে নেভিয়ানের উৎপাদন কারখানায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসাইন সরকার এবং Radiant Pharmaceuticals-এর চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী। এছাড়া উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মোঃ আকতার হোসেন।

এছাড়া ভার্চুয়ালি বক্তব্য দেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্যান্ডোজ কানাডার সাপ্লাই প্ল্যানিং বিশেষজ্ঞ স্যাম্পসন ল্যাম।
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের রফতানি খাতের বৈচিত্র্য বৃদ্ধিতে ওষুধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি স্যান্ডোজের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে নেভিয়ানের অংশীদারিত্বকে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করেন।
নেভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জায়েদী বলেন, নতুন নামে যাত্রা শুরুর সময় নোভার্টিসের গুণগত মান বজায় রাখার যে অঙ্গীকার করা হয়েছিল, কানাডার মতো কঠোর নিয়ন্ত্রিত বাজারে রফতানির মাধ্যমে তা বাস্তবায়িত হয়েছে।
তিনি আরও বলেন, “বহুদেশীয় অংশীদারিত্বে চুক্তিভিত্তিক উৎপাদন ও রফতানিতে নেভিয়ান একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।”
উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক সিবা-গেইগি ১৯৭৩ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। পরে স্যান্ডোজের সঙ্গে একীভূত হয়ে ১৯৯৬ সালে নোভার্টিস বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত কোম্পানিটির সিংহভাগ শেয়ার ২০২৫ সালে অধিগ্রহণ করে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। পরবর্তীতে কোম্পানির নাম পরিবর্তন করে নেভিয়ান লাইফ সায়েন্স পিএলসি রাখা হয়।
নেভিয়ান জানিয়েছে, নাম পরিবর্তন হলেও তারা নোভার্টিসের ওষুধ একই ব্র্যান্ড, একই উপাদান ও একই গুণগত মানে উৎপাদন, বিপণন ও রফতানিতে স্যান্ডোজের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবে। টঙ্গীর ইউরোপিয়ান ইউনিয়ন জিএমপি সনদপ্রাপ্ত কারখানা থেকে কানাডায় প্রথম রফতানির মাধ্যমে সেই যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো।
এই বিভাগের আরও খবর
ইউরোপের উচিত প্রমাণভিত্তিক মূল্যায়ন, ধারণাভিত্তিক নয়: পাকিস্তানের তৈরি পোশাক খাত নিয়ে নতুন বিতর্ক
ইউরোপীয় বাজারে প্রবেশকারী পোশাক ও টেক্সটাইল পণ্যে শ্রম…
বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক
ঢাকা, ২ আগস্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে…
নন-বন্ডেড কারখানার জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিল এনবিআর
রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং নতুন নতুন…
পুঁজিবাজারে আস্থা ফেরাতে নতুন আইন, শক্তিশালী হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড
প্রান্তকাল প্রতিবেদন দেশের পুঁজিবাজারকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও…
সরকার-ব্যবসায়ীর সমন্বিত উদ্যোগে ৪-৫ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রধানমন্ত্রীর
সরকার ও বেসরকারি খাতের মধ্যে নিয়মিত সংলাপ এবং…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…

