রয়টার্সের এক্সক্লুসিভ: ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র
- প্রান্তকাল ডেস্ক
- ফেব্রুয়ারী ১৪, ২০২৬
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার প্রেক্ষাপটে মার্কিন সামরিক প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই অভিযান শুরু করা হতে পারে।
রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পরিকল্পনাটি অত্যন্ত সংবেদনশীল এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টার ওপর প্রভাব ফেলতে পারে। সে কারণেই তাঁরা পরিচয় প্রকাশ করতে চাননি।
প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারসহ বিপুল সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি হাজার হাজার সেনা পাঠানোর পরিকল্পনাও রয়েছে। শুক্রবার মার্কিন কর্মকর্তারা এ সংক্রান্ত প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন।
তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা দীর্ঘদিনের। গত সপ্তাহে ওমানে মার্কিন ও ইরানি কূটনীতিকদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে একই সময়ে ট্রাম্প একাধিকবার ইরানে হামলার হুমকি দিয়েছেন। নর্থ ক্যারোলিনায় এক সামরিক ঘাঁটিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ইরানের সঙ্গে সমঝোতা করা কঠিন হয়ে উঠছে এবং প্রয়োজনে শক্ত অবস্থান নিতে হবে।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি সম্ভাব্য সামরিক প্রস্তুতি নিয়ে প্রশ্নের জবাবে বলেন, প্রেসিডেন্টের কাছে সব বিকল্প খোলা আছে।
গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সময় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠিয়েছিল। জুনে পরিচালিত ‘মিডনাইট হ্যামার’ অভিযানে যুক্তরাষ্ট্র থেকে স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে নির্দিষ্ট স্থাপনায় আঘাত হানা হয়। তবে বর্তমান পরিকল্পনা আগের তুলনায় আরও বিস্তৃত ও জটিল হতে পারে বলে কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। এক কর্মকর্তা জানান, শুধু পারমাণবিক স্থাপনা নয়—ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে।
বিশ্লেষকদের মতে, এমন অভিযান যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হবে। ইরানের কাছে উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে এবং পাল্টা হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনায় রেখেই প্রস্তুতি নিচ্ছে।
এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক উত্তেজনা নতুন করে বৈশ্বিক কূটনীতিকে চাপে ফেলছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

