‘যুক্তরাষ্ট্র ফেরত শিক্ষিত কিছু মানুষ সনদ ও গণভোটের বোঝা চাপিয়ে দিচ্ছে’ — মির্জা ফখরুল
- নিজস্ব প্রতিবেদক
- নভেম্বর ৯, ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ওপরতলার কিছু শিক্ষিত মানুষ যুক্তরাষ্ট্র থেকে এসে গণভোট ও জাতীয় সনদের মতো জটিল বিষয়গুলো সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। তিনি বলেন, “আপনারা কি গণভোট, সনদ এসব বোঝেন? এসব বোঝেন শিক্ষিত কিছু লোক, যারা আমেরিকা থেকে এসে আমাদের ওপর এসব চাপাচ্ছেন। আমরা তবু মেনে নিয়েছি—তাঁরা যেসব সংস্কার চান, তাতে আমরা রাজি। তবে যেটাতে একমত হব না, তা সংসদে আলোচনা হবে, বিতর্ক হবে, তারপর পাস হবে।”
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশে বর্তমান সংকটকে “রাজনৈতিক নাটক” আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন,
“সাধারণ মানুষ এত কিছু বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়। গত ১৫ বছরে আমরা কোনো নির্বাচন করতে পারিনি। ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিলাম, ২০১৮ সালে ভোটের আগের রাতেই ভোট হয়ে গেছে। এবার আমরা সবাই ভোট দিতে চাই।”
তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছে, কিন্তু বিএনপি বলছে—নির্বাচনের দিনই গণভোট হতে হবে।
ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন,
“আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তিনি পালিয়ে নিজের দলের নেতা–কর্মীদের অসহায় অবস্থায় রেখে গেছেন। এতে বোঝা যায়, কর্মী ও জনগণের প্রতি তাঁর কোনো দরদ নেই। আমরা এই দেশের মানুষ, এখানেই জন্মেছি, এখানেই মরব, কিন্তু দেশের মাটি ছেড়ে কখনো যাব না।”
কৃষকদের দুরবস্থার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন,
“ধানের দাম নেই, আলুতেও কৃষক ক্ষতিগ্রস্ত। কৃষক কৃষিকাজ করে লাভবান হতে পারছেন না। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক যেন তাঁর ফসলের ন্যায্যমূল্য পান, সে ব্যবস্থা করা হবে।”
তিনি আরও বলেন,
“অন্তর্বর্তী সরকার ভোট করে আসেনি, আমরা সবাই মিলে তাদের দায়িত্ব দিয়েছি। কিন্তু সরকারের পেছনে কোনো জনগণ নেই। তাই মানুষের কষ্ট তারা বোঝে না, কৃষকের সমস্যাও বোঝে না।”
নিজের রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে আবেগভরা কণ্ঠে মির্জা ফখরুল বলেন,
“আমার বয়স অনেক হয়ে গেছে, শরীরও ভালো নেই। এটা আমার জীবনের শেষ নির্বাচন। এই আসন থেকেই আমি বহুবার নির্বাচন করেছি—কখনো হেরেছি, কখনো জিতেছি, কিন্তু আপনাদের ছেড়ে যাইনি। আমার শেষ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।”
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর থানা বিএনপির সভাপতি আবদুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

