সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের পিয়ন ‘পানি জাহাঙ্গীর’-এর বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থপাচার মামলা দায়ের করেছে সিআইডি
- নিজস্ব প্রতিবেদক
- অক্টোবর ৩১, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের প্রাক্তন পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থপাচারের অভিযোগে মামলা করেছে সিআইডি।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে অর্থপাচারের উল্লেখযোগ্য প্রমাণ পাওয়ায় নোয়াখালীর চাটখিল থানায় মামলা নং–১১, তারিখ–৩১/১০/২০২৫ খ্রি. দায়ের করা হয়েছে। মামলাটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪(২)(৪) ধারায় দায়ের করা হয়।
অভিযুক্তের পরিচয় ও আর্থিক কর্মকাণ্ড
অনুসন্ধানে জানা যায়, নোয়াখালীর চাটখিল উপজেলার এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান জাহাঙ্গীর আলম প্রথমে জাতীয় সংসদ সচিবালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে যোগ দেন। পরে ২০০৯ সালে আওয়ামী সরকার গঠনের পর তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে স্বল্প সময়ের জন্য ‘ব্যক্তিগত সহকারী’ হিসেবে দায়িত্ব পালন করেন, এবং এই সময়েই তিনি আর্থিকভাবে অস্বাভাবিকভাবে সমৃদ্ধ হয়ে ওঠেন।
২০১০ সালে তিনি ‘স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন এবং বিকাশ ডিস্ট্রিবিউশন ব্যবসার আড়ালে বিপুল পরিমাণ সন্দেহজনক ব্যাংকিং লেনদেন শুরু করেন। প্রতিষ্ঠানের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা জমা হলেও তার বৈধ উৎস বা ব্যবসায়িক সামঞ্জস্য পাওয়া যায়নি।
অর্থপাচারের প্রমাণ ও বিদেশে পলায়ন
সিআইডির অনুসন্ধানে দেখা যায়, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫৬৫ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে, যার অধিকাংশই নগদ জমা, এবং অর্থের উৎস অজানা।
জাহাঙ্গীর আলম তার স্ত্রী কামরুন নাহার ও ভাই মনির হোসেনের সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন।
২০২৪ সালের জুন মাসে তারা যুক্তরাষ্ট্রে পালিয়ে যান এবং বর্তমানে ভার্জিনিয়ায় অবস্থান করছেন।
সরকারি অনুমোদন ছাড়া তারা বিদেশে সম্পদ বিনিয়োগ করেছেন বলে প্রাথমিক প্রমাণ মেলে।
সিআইডির তদন্ত অগ্রগতি
প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, জাহাঙ্গীর আলম, তার স্ত্রী, ভাই এবং প্রতিষ্ঠান স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড যৌথভাবে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট বর্তমানে মামলাটির পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করছে।
অবৈধ অর্থ লেনদেনের সম্পূর্ণ চক্র, বিদেশে পাচারকৃত অর্থের অবস্থান ও সংশ্লিষ্ট সহযোগীদের শনাক্ত এবং গ্রেফতারের লক্ষ্যে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও…
সর্বশেষ খবর
1.
2.
আজকের দিন: ইতিহাস, ঘটনা ও মহাপুরুষ
- ২২ মিনিট আগে
4.
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
- ২ ঘণ্টা আগে
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…
ফজরের নামাজ: ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর নৈকট্যের এক মহিমান্বিত ইবাদত
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র গুরুত্ব ও মর্যাদা। তবে ফজরের নামাজকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করা…
ইরান যুদ্ধ ও বাণিজ্য ইস্যুতে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি শি জিনপিং–এর সঙ্গে…
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেই ফর্মুলা ওয়ান এখন ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও…
আকুর আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়নের নিচে
বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১৫১ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। বড়…
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম লেনদেন চলতি বছরের মধ্যেই চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক…
আইসিসি ও এসিসিতে পারস্পরিক সমর্থনে একমত বিসিবি-পিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)–এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিবাচক সম্পর্কের…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…

