নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেওড়াপাড়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের বাড়ির ভাড়াটিয়া দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত একজনের নাম মরিয়ম বেগম (৬২), অপরজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা বিমান সচিবের বাড়িতে ২০ বছর ধরে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে মেট্রো স্টেশন সংলগ্ন পশ্চিম শেওড়াপাড়ায় ৬৪৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-১ ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (পিএস) শরীফ মুহম্মদ ফয়েজুল আলম জানান, বিমান সচিব শেওড়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন বাবার বাড়ির ৪র্থ তলায় থাকেন। ওই বাড়ির নিচতলায় ভেতর থেকে দরজা বন্ধ পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয় যে, ‘কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, তবে সেটা হত্যা না আত্মহত্যা তা বলতে পারছি না’।
ডিএমপির মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মিজানুর রহমান বলেন, দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিলো। নিহত মরিয়মের মেয়ে নুসরাত জাহান দরজা খুলে মা ও খালার রক্তাক্ত লাশ দেখতে পান। নিহত দুজনের শরীরেই জখমের চিহ্ন রয়েছে। আমরা ঘটনার রহস্য জানার চেষ্টা করছি।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রুমন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যান। ঘটনাস্থলে সুরতহাল ও প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ করছে পুলিশ।
বিমান সচিবের বাড়ির ভাড়াটিয়া দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার
- প্রান্তকাল ডেস্ক
- মে ৯, ২০২৫
এই বিভাগের আরও খবর
মিরপুর-তেজগাঁওয়ে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান
অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ, বিলবোর্ড ও ইউনিপোল অপসারণ •…
নিখোঁজের এক বছর পর শাহ আলী থেকে কিশোরী উদ্ধার
স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ হয়েছিল •…
মিরপুরে চিকিৎসকের বাসায় গ্রিল কেটে চুরি, খোয়া গেল প্রায় ২৬ লাখ টাকার মালামাল
৮.৭৫ ভরি স্বর্ণালংকার ও ৪ লাখ টাকা খোয়া…
এমপির স্ত্রীর মৃত্যুর মামলায় মিরপুর থেকে গ্রেপ্তার ওবায়দুর, পাঠানো হলো কারাগারে
মরিয়ম খাতুনের মামা ও এমপির ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর…
মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযান, একজনের তিন মাসের কারাদণ্ড
সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে ভ্রাম্যমাণ আদালত • দুই দালাল…
মিরপুরে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯০
রাজধানীর মিরপুর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত…
আরও পড়ুন
নেতারা ভালো হলেই দেশ ভালো হবে: ফজলুর রহমান
চাওয়া-পাওয়ার প্রতিযোগিতা থেকে নেতাকর্মীদের দূরে থাকার আহ্বান • ‘একই ভুল করলে জনগণ আমাদেরও বিদায় করে দেবে’ • বাকি জীবন মানুষের…
অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বাউফলের মেয়র প্রার্থী আপেল মাহমুদ
পটুয়াখালীর বাউফল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির সদস্যসচিব ও…
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে প্রায় ৬০ মণ ইলিশ ধরা পড়েছে। সাগরে টানা ছয় দিন মাছ ধরার পর…
‘সমুদ্রের উচ্চতার চেয়েও দ্রুত হোক আমাদের পদক্ষেপ’: তারেক রহমান
বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানোর আহ্বান • জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য সহজলভ্য অর্থায়ন ও প্রযুক্তি চান প্রধানমন্ত্রী • ২৫ কোটি গাছ ও…
ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ চেয়ে বাউফলে মানববন্ধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনায় একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের বিরোধিতা এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে…
বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি ও…
সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে আইসিডিডিআর,বিকে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক
সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে নারী পুলিশ সদস্যদের মধ্যে মানব প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান, সচেতনতা সৃষ্টি ও টিকা গ্রহণের প্রতিবন্ধকতা নিরসনে…
বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে বাংলাদেশের যোগদানের প্রক্রিয়ায় অগ্রগতি
বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য চুক্তি ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’ (আরসিইপি)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। বাংলাদেশসহ চার আবেদনকারী দেশ…

