সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামার পরিকল্পনায় বোন জামাইয়ের হাতে শ্যালক খুন
- নিজস্ব সংবাদদাতা
- অক্টোবর ১৪, ২০২৫
সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মামার পরিকল্পনায় বোন জামাই ও আত্মীয়দের হাতে এক যুবক খুনের চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইল জেলা। ঘটনায় গ্রেফতার হওয়া আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঘটনার পটভূমি
ঘটনাটি ঘটে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি সকালে। টাঙ্গাইলের ধনবাড়ী থানার নাথেরপাড়া এলাকায় জনৈক মামুন মিয়ার জমির পাশে ঝোপের মধ্যে রফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরদিন নিহতের মা ছাহেরা বেওয়া (৫৮) বাদী হয়ে ১২ জনকে আসামি করে ধনবাড়ী থানায় হত্যা মামলা (নং–০১, তারিখ–০৩/০২/২০২২, ধারা–১৪৩/৩৪১/৩০২/১১৪) দায়ের করেন।
পিবিআই-এর তদন্তে নতুন মোড়
প্রাথমিকভাবে মামলাটি ধনবাড়ী থানা পুলিশ তদন্ত করলেও পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে তদন্তভার পিবিআই টাঙ্গাইল জেলায় হস্তান্তর করা হয়। মামলার তদন্ত করছেন পিবিআই টাঙ্গাইলের এসআই (নিঃ) মো. আলমগীর কবির।
পিবিআই প্রাথমিক তদন্তে জানতে পারে, এজাহারনামীয় কেউই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত নয়। পরে ১২ অক্টোবর রাতে তদন্তকারী কর্মকর্তা ধনবাড়ী থানার নাথেরপাড়া এলাকা থেকে সন্দেহভাজন আসামি মকবুল হোসেন (৫৫)-কে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
হত্যার নেপথ্যের ঘটনা
জবানবন্দিতে মকবুল জানান, মামার বাড়ির ওয়ারিশি সম্পত্তি এবং গরু চুরির বিরোধ নিয়ে রফিকুল ইসলামের সঙ্গে তার মামা, মামাতো ভাই ও বোন জামাইদের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। এছাড়া জমি ও ঘর ভাঙা নিয়েও রফিকুলের সঙ্গে তার বড় বোন জামাই মকবুল ও হাফিজুরের সম্পর্কের অবনতি ঘটে।
এরই জেরে হত্যার কয়েকদিন আগে রফিকুলের মামা রেহানের বাড়িতে বসে মকবুল, হাফিজুর, রেহান, জলিল, সেকান্দার ও আলম মিলে রফিকুলকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী আলম আগেই ধানের বীজক্ষেতে একটি চাপাতি লুকিয়ে রাখে।
ঘটনার দিন আলম মাদক সেবনের প্রলোভন দেখিয়ে রফিকুলকে ডেকে নেয়। সেখানে পৌঁছানো মাত্রই লুকিয়ে থাকা মকবুল, হাফিজুর, রেহান, জলিল ও সেকান্দার রফিকুলের ওপর এলোপাতাড়ি লাঠিপেটা শুরু করে। এক পর্যায়ে আলম চাপাতি দিয়ে তার মাথা ও মুখে আঘাত করে। ঘটনাস্থলেই রফিকুল মারা যান।
পরে আসামিরা মরদেহ স্থানীয় মামুন মিয়ার বিরোধপূর্ণ জমিতে ফেলে পালিয়ে যায়।
তদন্ত চলছে
পিবিআই জানিয়েছে, গ্রেফতার হওয়া মকবুলের জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

