নেপালে সংসদ পুনর্বহালের দাবি রাজনৈতিক দলগুলোর
- প্রান্তকাল ডেস্ক
- সেপ্টেম্বর ১৪, ২০২৫
নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেলের কাছে ভেঙে দেওয়া সংসদ পুনর্বহারের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে প্রেসিডেন্টের এই পদক্ষেপ সংবিধানবিরোধী।
শনিবার (১৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে নেপাল কংগ্রেস, সিপিএন-ইউএমএল, মাওয়িস্ট সেন্টারসহ আটটি দলের প্রধান হুইপরা এই দাবি জানান। এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে প্রেসিডেন্ট পৌডেল প্রতিনিধি পরিষদ ভেঙে দেন।
বিক্ষোভ, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা
সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে গত সপ্তাহে শুরু হওয়া গণ-বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হন। আন্দোলনকারীদের দাবির মধ্যে সংসদ ভেঙে দেওয়া অন্যতম ছিল। তবে রাজনৈতিক দলগুলো বলছে, এই দাবি মোকাবেলা করা উচিত জনগণের ভোটে নির্বাচিত প্রতিষ্ঠানের মাধ্যমে, হঠাৎ বিলুপ্তি ঘটিয়ে নয়।
প্রেসিডেন্ট ও দলগুলোর অবস্থান
শনিবারের বিবৃতিতে দলগুলো প্রেসিডেন্টের সিদ্ধান্তকে আদালতের পূর্ববর্তী রায়েরও পরিপন্থী বলে উল্লেখ করে। অন্যদিকে প্রেসিডেন্ট পৌডেল সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সংবিধান টিকে আছে, সংসদীয় ব্যবস্থা টিকে আছে এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র এখনো টিকে আছে। আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের সুযোগ রয়েছে।”
নতুন প্রধানমন্ত্রী, নতুন চ্যালেঞ্জ
শুক্রবার কাঠমান্ডুতে শপথ নেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। দুর্নীতিমুক্ত ভাবমূর্তির অধিকারী কার্কিকে জেন জি আন্দোলনের তরুণ নেতারাও সমর্থন দিয়েছে। তবে তার সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ—আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, ভাঙচুর হওয়া সংসদ ও সরকারি ভবন পুনর্নির্মাণ, তরুণ প্রজন্মের আস্থা ফিরিয়ে আনা, গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন নাগরিকদের আশ্বস্ত করা এবং সহিংসতার দায়ীদের বিচারের মুখোমুখি করা।
সূত্র: বিবিসি
এই বিভাগের আরও খবর
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…

