এটিইউ প্রধান হিসেবে রেজাউল করিমের যোগদান, ফরাসি ও যুক্তরাজ্য প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- নিজস্ব সংবাদদাতা
- সেপ্টেম্বর ১৩, ২০২৫
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম পিপিএম এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
রেজাউল করিম ১৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর এএসপি হিসেবে পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বগুড়া, লালমনিরহাট, খাগড়াছড়ি, চাঁদপুর, রাজবাড়ী, নাটোর, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া কেএমপি, হাইওয়ে পুলিশ, সিআইডি, এসবি, আরআরএফ, পিটিসি নোয়াখালী এবং সর্বশেষ সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। সততা ও দক্ষতার জন্য তিনি পিপিএম পদক এবং দুইবার আইজিপি ব্যাজে ভূষিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী রেজাউল করিম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও পূর্ব তিমুরে দায়িত্ব পালন করেছেন।
ফরাসি প্রতিনিধিদলের বৈঠক
দায়িত্ব গ্রহণের পরপরই দুপুরে এটিইউ সদর দপ্তরে ফরাসি দূতাবাসের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠক করেন তিনি। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল ক্রিস্টেল ফন্টেইন। আলোচনায় ফরাসি প্রতিনিধিরা সন্ত্রাস দমনে এটিইউর কার্যক্রমের প্রশংসা করেন। হোলি আর্টিজান ঘটনার পর বাংলাদেশে বড় কোনো সন্ত্রাসী হামলা না হওয়ার বিষয়টি তাদের অবহিত করা হয়। বৈঠকে উভয় পক্ষ সন্ত্রাস প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা ও গোয়েন্দা তথ্য বিনিময়ে একমত হয়।
যুক্তরাজ্য প্রতিনিধিদলের সাথে আলোচনা
অপরদিকে একইদিন বিকেলে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন এটিইউ প্রধান। বৈঠকে ছিলেন মিজ সাকিনা আলম, ডেপুটি হেড অব কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (এফসিডিও) এবং মিস্টার মুলিন। বৈঠকে বাংলাদেশের ‘শূন্য সহিষ্ণুতা’ নীতির বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি উভয় দেশ সন্ত্রাস দমন কৌশল, অভিজ্ঞতা এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে সহযোগিতা জোরদারের বিষয়ে সম্মত হয়।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

