বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

উৎকোচ গ্রহণের অভিযোগে বিআইডব্লিউটিএর ২ জন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে উৎকোচ লেনদেনের একটি ঘটনা নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে আসে।

এ প্রেক্ষিতে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনের নির্দেশে বিআইডব্লিউটিএর নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক (মেরিন) মোঃ আব্দুর রহিম এবং উপপরিচালক মোঃ ওবায়দুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

একইসঙ্গে, উক্ত ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন