জাসদের নিন্দা ও প্রতিবাদ: জাতীয় পার্টির অফিসে হামলা এবং নূরা পাগলার দরগার ঘটনায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ
- নিজস্ব সংবাদদাতা
- সেপ্টেম্বর ৭, ২০২৫
জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ একাধিক ঘটনায় সরকারের ব্যর্থতা ও গণতান্ত্রিক পরিক্রমার ওপর আঘাতের অভিযোগ তুলেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে দুইটি পৃথক বিবৃতিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং রাজবাড়ীর গোয়ালন্দে নূরা পাগলার দরগায় লাশ উত্তোলন ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় নিন্দা
জাসদের বিবৃতিতে বলা হয়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা রাজনৈতিক ভিন্নমত দমনের ঘৃণ্য অপচেষ্টা। এটি বাংলাদেশের গণতান্ত্রিক পথপরিক্রমায় এক বর্বর দৃষ্টান্ত স্থাপন করছে, যা কোনোভাবেই কাম্য নয়।
বিবৃতিতে হামলাকারীদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়।
নূরা পাগলার দরগায় অগ্নিসংযোগের ঘটনায় তীব্র সমালোচনা
জাসদ একই দিনে প্রকাশিত আরেক বিবৃতিতে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকায় নূরা পাগলার কবর থেকে লাশ উত্তোলন ও জাতীয় মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনাকে “নৃশংস ও বর্বর” হিসেবে আখ্যায়িত করেছে।
বিবৃতিতে বলা হয়, ৫ আগস্টের পর থেকে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী তৌহিদী জনতার নামে পীরের দরগাহ, মাজার শরীফ ও ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালিয়ে আসছে। কিন্তু সরকারের নির্লিপ্ততার কারণে শতাধিক ঘটনায় দোষীরা এখনো গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি হয়নি।
জাসদ অভিযোগ করে বলেছে, সরকারের ব্যর্থতার কারণে ধর্মীয় উগ্রবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দলটি ঘটনাটির দ্রুত তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এই বিভাগের আরও খবর
ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ হওয়া প্রতিটি টাকা জনগণের…
রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের…
সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক এবং আওয়ামী লীগের সাবেক…
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

