নুর এখনও পুরোপুরি সুস্থ নন, বিদেশে নেয়া হতে পারে: গণঅধিকার পরিষদ
- নিজস্ব সংবাদদাতা
- সেপ্টেম্বর ৪, ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনও পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, নুরের নাক বেঁকে গেছে, মুখে খেতে পারছেন না, নাক দিয়ে এখনও রক্তক্ষরণ হচ্ছে। মাথায় আঘাত পাওয়ায় একা দাঁড়াতে বা হাঁটতেও পারছেন না। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকলেও তার শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা রয়ে গেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাশেদ খান। তিনি বলেন, “চিকিৎসকরা সুস্থ বললেও নুর এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। ওয়াশরুমে যেতেও সহায়তা করতে হচ্ছে। মস্তিষ্কে আঘাতের কারণে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন। স্বাস্থ্য উপদেষ্টা তার উন্নত চিকিৎসার উদ্যোগ নিয়েছেন। আগামী সপ্তাহে তাকে দেশের বাইরে নেয়া হতে পারে।”
রাশেদ খান অভিযোগ করেন, “আমরা জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করেছি। তাদের পুনর্বাসনের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়েছে।”
তিনি আরও বলেন, “হাসপাতালে নুরের ছয় দিন অতিবাহিত হলেও সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। ভিডিও ফুটেজ থাকার পরও হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা সরকারের ব্যর্থতা। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এ ধরনের হামলার সুযোগ নেই। তাই আমরা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করছি।”
এই বিভাগের আরও খবর
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও…
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা…
সংবিধান সংস্কার পরিষদের দাবিতে এখনো আশাবাদী এনসিপি: নাহিদ ইসলাম
বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের দাবিতে…
ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের নিন্দা
ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও মসজিদে হামলার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে রংপুরে গ্রেফতার ১
রংপুর, ১১ মে ২০২৬: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার অভিযানে গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ…
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এ কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দুই আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ঢাকা, ১১ মে ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,…
আজকের দিন: ইতিহাস, ঘটনা ও মহাপুরুষ
আজ সোমবার, ১১ মে ২০২৬বাংলা তারিখ: ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
Turkish Airlines–এর একটি যাত্রীবাহী বিমানে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের সময় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া…
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…
তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)–এর তাজহাট থানার বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) আরপিএমপির…
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…
ফজরের নামাজ: ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর নৈকট্যের এক মহিমান্বিত ইবাদত
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র গুরুত্ব ও মর্যাদা। তবে ফজরের নামাজকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করা…

